Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেললাইনের লোহার রেলিংয়ে মাথা আটকে গেল শিশুর! মর্মান্তিক কাণ্ড উল্টোডাঙায়

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙায় রেললাইনের ধারে খেলতে খেলতে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক শিশুর (Child Death)। সূত্রের খবর, লোহার রেলিংয়ে মাথা আটকে যায় শিশুটির। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঠিক কী ঘটেছ

রেললাইনের লোহার রেলিংয়ে মাথা আটকে গেল শিশুর! মর্মান্তিক কাণ্ড উল্টোডাঙায়

শেষ আপডেট: 14 July 2022 10:01

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙায় রেললাইনের ধারে খেলতে খেলতে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক শিশুর (Child Death)। সূত্রের খবর, লোহার রেলিংয়ে মাথা আটকে যায় শিশুটির। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঠিক কী ঘটেছে?

সূত্রের খবর, বুধবার দুপুরে উল্টোডাঙায় বাসন্তী কলোনির বাসিন্দা ওই শিশুটি বাড়ির সামনে রেললাইনের ধারে খেলছিল। ছ'বছর বয়সী ওই শিশুটি প্রথম শ্রেণিতে পড়ে। খেলতে খেলতে আচমকা শিশুটির মাথা রেললাইনের পাশে লোহার রডের রেলিংয়ে আটকে যায়।

কিছুক্ষণ পর শিশুটির মা দেখেন, তাঁর ছেলের মাথা দুটো লোহার রডের মধ্যিখানে আটকে রয়েছে। এরপর তড়িঘড়ি স্থানীয়দের চেষ্টায় বাচ্চাটিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই শিশুটির মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তাঁরা।

স্বাস্থ্যসাথী অচল, স্বামীর চিকিৎসায় গয়না বেচে সর্বস্বান্ত মালদহের বধূ! চাইছেন সাহায্য


```