Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সসদ্যোজাতর মৃত্যু ঘিরে উত্তপ্ত হাওড়া হাসপাতাল, দুধ খাওনার পরেই বিপত্তি

বুধবার সন্ধেয় সুস্থ সন্তান জন্ম দিয়েছিলেন এক প্রসূতি। ভোরের আলো ফুটতেই জানা গেল সদ্যোজাত আর বেঁচে নেই। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধমার কাণ্ড ঘটে গেল হাওড়ার বড়গাছিয়ার এক নার্সিংহোমে। প্রসূতির পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতে নবজাতকের মৃত্যু হয়েছে। 

সসদ্যোজাতর মৃত্যু ঘিরে উত্তপ্ত হাওড়া হাসপাতাল, দুধ খাওনার পরেই বিপত্তি

শেষ আপডেট: 27 October 2023 15:46

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বুধবার সন্ধেয় সুস্থ সন্তান জন্ম দিয়েছিলেন এক প্রসূতি। ভোরের আলো ফুটতেই জানা গেল সদ্যোজাত আর বেঁচে নেই। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধমার কাণ্ড ঘটে গেল হাওড়ার বড়গাছিয়ার এক নার্সিংহোমে। প্রসূতির পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতে নবজাতকের মৃত্যু হয়েছে। 

হাওড়া জগৎবল্লভপুর থানা এলাকার বড়গাছিয়ায় অবস্থিত এই নার্সিংহোম। মনীষা ঘোড়া নামে এক মহিলা বুধবার প্রসবযন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। বুধবার সন্ধে ছ’টা নাগাদ এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। প্রসূতির পরিবারের দাবি,  পরিবারের লোকজন মা ও শিশুকে সুস্থ দেখেই বাড়ি গিয়েছিলেন। ভোরে নার্সিংহোম কর্তৃপক্ষ ফোন করে প্রসূতির বাড়ির লোককে জানায় সদ্যোজাত হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। 

এই খবর পাওয়ার পরেই প্রসূতির স্বামী ও আত্মীয়রা নার্সিংহোমে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওই শিশু মারা গিয়েছে। এরপরেই কর্তৃপক্ষের সঙ্গে প্রসূতির আত্মীয়দের বচসা শুরু হয়। তাঁদের প্রশ্ন, 'কয়েকঘণ্টা আগেও সন্তান সুস্থ ছিল। আচমকা কী এমন ঘটল, যে শিশুটি মারা গেল।' 

এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে নার্সিংহোমে ভাঙচুর চলে। উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। মনীষার স্বামী প্রসেনজিৎ ঘোড়ার অভিযোগ, তার সদ্যোজাত সন্তানের মৃত্যুর জন্য চিকিৎসক ও নার্সরা দায়ী। তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। নার্সিংহোমের এক নার্স রিঙ্কু মালিক অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর অনুমান, ‘ব্রেস্ট ফিড' করানোর সময়ে হয়তো কোনও সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।

প্রসূতি মনীষা ঘোড়া জানিয়েছেন, সকালে নার্সরা মেয়েকে তাঁর কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যে আবার মেয়েকে কোলে দিয়ে দুধ খাওয়াতে বলেন। দুধ খাওয়াতেই মেয়ের নাক থেকে গল গল করে রক্ত বেরতে থাকে। ভয়ে চিৎকার করে নার্সদের ডাকাডাকি করি। কিন্তু তাঁরা আসার আগেই মেয়ে নিস্তেজ হয়ে পড়ে। প্রসূতির অভিযোগ, মেয়েকে নার্সরা হয়ত করতে ফেলে দিয়েছিলেন। 


```