Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Alipur Zoo: আরও আধুনিক হচ্ছে চিড়িয়াখানা, তৈরি হল 'চাইল্ড কেয়ার সেন্টার'!

দ্য ওয়াল ব্যুরো: চিড়িয়াখানা (Alipur Zoo) মানেই বড়দের পাশাপাশি শিশুদের ভিড় চোখে পড়ে। পশু-পাখি দেখে তাদের আনন্দই বাবা-মায়েদের কাছে বাড়তি পাওনা। বাবা-মায়েদের সঙ্গে এমন অনেক দুগ্ধপোষ্য শিশুও আসে। কিন্তু, খিদে পেলে তাদের সামলাতে হিমশিম খেতে হয়

Alipur Zoo: আরও আধুনিক হচ্ছে চিড়িয়াখানা, তৈরি হল 'চাইল্ড কেয়ার সেন্টার'!

শেষ আপডেট: 28 March 2022 04:05

দ্য ওয়াল ব্যুরো: চিড়িয়াখানা (Alipur Zoo) মানেই বড়দের পাশাপাশি শিশুদের ভিড় চোখে পড়ে। পশু-পাখি দেখে তাদের আনন্দই বাবা-মায়েদের কাছে বাড়তি পাওনা। বাবা-মায়েদের সঙ্গে এমন অনেক দুগ্ধপোষ্য শিশুও আসে। কিন্তু, খিদে পেলে তাদের সামলাতে হিমশিম খেতে হয় বাবা-মায়েদের। মায়েদের জনসমক্ষে সন্তানের ক্ষুধা নিবারণ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়! এই সমস্যা সমাধানের জন্য এবার এগিয়ে এলে রাজ্য বন দফতর। আলিপুর চিড়িয়াখানায় এবার তৈরি করা হল 'চাইল্ড কেয়ার সেন্টার' (Child Care Center)। যেখানে নিঃসংশয়ে শিশুকে দুগ্ধপান করাতে পারবেন মায়েরা।

শুধু তাই নয় আগামী দিনে চিড়িয়াখানায় তৈরি হবে ফুড কোর্টও! রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 'চাইল্ড কেয়ার সেন্টার' উদ্বোধন অনুষ্ঠানে এসেছে এই কথাই জানালেন। চাইল্ড কেয়ার সেন্টার এর আগে সাফারি পার্কে চালু করা হয়েছিল। এবার আলিপুরে। বনমন্ত্রী জানান, ভবিষ্যতে সব চিড়িয়াখানাতেই এই ব্যবস্থা করা হবে।

চিড়িয়াখানার শিম্পাঞ্জি থাকার জায়গার পাশেই এই সেন্টার তৈরি করা হয়েছে। বর্তমানে চারজন মা তাঁদের শিশুকে নিয়ে এর ভেতরে বসতে পারবেন। বিশ্রাম নেওয়ার জন্যও বাচ্চাদের নিয়ে এই ঘরে আশ্রয় নিতে পারেন অভিভাবকরা। বর্তমানে একটি সেন্টার চালু করা হয়েছে। তবে ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানো হবে খবর, চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসে জ্যোতিপ্রিয় মল্লিক জানান যে, চিড়িয়াখানাকে আরও আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি, আলিপুর চিড়িয়াখানাতে পর্যটকদের সাফারির জন্য একটি অত্যাধুনিক গাড়িও চালু করা হয়েছে। এইখানেই তৈরি হচ্ছে আধুনিক ধাঁচে একটি ফুড কোর্টও।

ফের 'সমঝোতা' বৈঠকে রাশিয়া-ইউক্রেন, তুরস্কে আজ থেকেই দ্বিতীয় দফার আলোচনা


```