দ্য ওয়াল ব্যুরো: বছর চারেক আগের ঘটনা। লেক টাউন এলাকার এক খুদে ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে গৃহশিক্ষিকা পূজা সিংহর বিরুদ্ধে। গোটা ঘটনাটি ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। পরে সেই ফুটেজ দেখে চমকে ওঠেন খুদের মা, শালিনী আগরওয়াল। অভিযোগ দায়ের করেন তিনি। রুজু হয় মামলা।
২০১৪ সালের সেই মামলার রায় বেরোল আজ মঙ্গলবার, বিধাননগর আদালতে। অভিযুক্ত শিক্ষিকার ছ’মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা ধার্য হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেলের কথা বলা হয়।
যদিও সাজা ঘোষণার পরেই জামিন পেয়ে যান অভিযুক্ত শিক্ষিকা। তাঁর আইনজীবী সেশনকোর্টে এই মামলাটি নিয়ে যাবেন বলে জানান।