Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশের মতো বাংলাতেও শুরু হোক গঙ্গা আরতি, চান মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বহু জায়গায় প্রতি সন্ধায় নদীর ঘাটে আরতির আয়োজন হয়ে থাকে। বারাণসী সহ এমন বেশিরভাগ ঘাটই গঙ্গার তীরে অবস্থিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় চান এরাজ্যেও উত্তরপ্রদেশের মতো গঙ্গা আরতির (Ganga Aarti) আয়োজন

উত্তরপ্রদেশের মতো বাংলাতেও শুরু হোক গঙ্গা আরতি, চান মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 21 November 2022 13:09

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বহু জায়গায় প্রতি সন্ধায় নদীর ঘাটে আরতির আয়োজন হয়ে থাকে। বারাণসী সহ এমন বেশিরভাগ ঘাটই গঙ্গার তীরে অবস্থিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় চান এরাজ্যেও উত্তরপ্রদেশের মতো গঙ্গা আরতির (Ganga Aarti) আয়োজন করা হোক।

কলকাতায় এই কাজের ভার কলকাতা পুরসভা নিক, চান মুখ্যমন্ত্রী (Chief Minister)। পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে এই ব্যাপারে উদ্যোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

এবছর মার্চে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভার নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে বারাণসী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দু দিনের কর্মসূচিতে প্রথম দিন ছিল বারাণসীর ঘাটে সান্ধ্য আরতি দর্শন। প্রতিদিন সূর্যাস্তের মুহূর্তে ৪৫ মিনিট ধরে চলে আরতি।

শুধু বারাণসী নয়, মথুরা, হরিদ্বার, এলাহাবাদেরও দীর্ঘদিন ধরে সন্ধ্যা আরতির আয়োজন হয়ে আসছে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর অযোধ্যায় শতদ্রু নদীর তীরে দীপাবলিতে আরতির আয়োজন করে আসছেন। এবছর সেই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক বৈঠকে বলেন, আমরাও চাই এখানে গঙ্গা আরতি হোক। মানুষ দেখতে পারবে। খেয়াল রাখতে হবে যাতে কোন অসুবিধা না হয়। কলকাতা পুরসভাকে দায়িত্ব দিচ্ছি, এটা করতে হবে

মুখ্যমন্ত্রী বৈঠকে কলকাতার মেয়রের উদ্দেশে অনুযোগের সুরে বলেন, প্রিন্সেপ ঘাট অপরিষ্কার। পুলিশ অনেক কাজ করে। ফিরহাদ হাকিম, প্রিন্সেপ ঘাটের কেন মেনটেনেন্স হচ্ছে না? মনিটরিং কেন হচ্ছে না? কলকাতা পুরসভার পার্ক এন্ড রোড বিভাগের ডিউটি নেই?

'বাদশা'র বাড়িতে হিরেখচিত নেমপ্লেট! মন্নতের নয়া ছবি প্রকাশ করল ফ্যান ক্লাব


```