Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এলাকায় থাকুন, গরিবদের পাশে দাঁড়ান, আলটপকা মন্তব্য নয়: পুজো ঘিরে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে এদিনের বৈঠকে রাজ্যের শিল্প সম্ভাবনা ও কর্ম সংস্থান নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। 

এলাকায় থাকুন, গরিবদের পাশে দাঁড়ান, আলটপকা মন্তব্য নয়: পুজো ঘিরে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 September 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠী নয়, এখন মহালয়ার সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায়। সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মহূর্তের প্রস্তুতি। এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী, বিধায়কদের কী করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুজোর সময় এলাকায় থাকতে হবে, গরিবদের পাশে দাঁড়াতে হবে, তবে আলটপকা মন্তব্য নয়, পরিস্থিতি বুঝে মন্তব্য করতে হবে।

পুজো উপলক্ষ্যে দলের বিধায়ক, মন্ত্রীদের ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?

১) এলাকায় থাকুন, নজর রাখুন শান্তির দিকে
পুজোর সময় নেতাদের এলাকায় থাকতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোনওভাবেই যাতে গন্ডগোল না হয়, তার দিকে কড়া নজর রাখতে হবে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব।

২) গরিবদের পাশে দাঁড়ান নিজের সঞ্চয় থেকে
শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোর সময় সাহায্য করতে হবে—এটাই বার্তা। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করালেন মমতা।

৩) ‘মুখ খুলবেন বুঝে’, মিডিয়ার সামনে নয়
দলের ভিতরে মতবিরোধ থাকলেও তা প্রকাশ্যে আনা যাবে না। মিডিয়ার সামনে দাঁড়িয়ে কেউ কারও নামে অভিযোগ করলে, দল এবং সরকারের ভাবমূর্তি দুটোই নষ্ট হয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কড়া হুঁশিয়ারি—"আপনারা সরকার ও দলেরই অংশ। তাই মুখ খুলবেন বুঝে।"

একই সঙ্গে এদিনের বৈঠকে রাজ্যের শিল্প সম্ভাবনা ও কর্ম সংস্থান নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, পর্যটনের পর এবার লজিস্টিকস-কে শিল্পের মর্যাদা দিতে চাইছে রাজ্য। মমতা বলেন, এই সিদ্ধান্ত উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের দরজা খুলে দেবে।

এছাড়া তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর ইকোনমিক করিডরের সংলগ্ন এলাকায় নতুন শিল্প গড়ে তুলতে শিল্প উন্নয়ন নিগমকে প্রায় ২০০ একর জমি বরাদ্দ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ শিল্প ও চাকরির বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


```