Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খতিয়ে দেখলেন প্রস্তুতি

ইতিমধ্যে ওল্ড ও নিউ দিঘা ঘিরে সাজ সাজ রব। সোমবার থেকেই হাজার হাজার পর্যটক দিঘামুখী। বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায়, তা সামলাতে ইতিমধ্যে রণকৌশলও ঠিক করে ফেলেছে প্রশাসন।

দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খতিয়ে দেখলেন প্রস্তুতি

মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 28 April 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র তো রয়েইছে। সেই সঙ্গে দিঘায় এবার তৈরি হল জগন্নাথের মন্দিরও (Digha Jagannath Temple)। মঙ্গলবার দিনভর হবে যজ্ঞ। বুধবার উদ্বোধন। যা নিয়ে ইতিমধ্যে সৈকত শহরে উন্মাদনা তুঙ্গে। ভিড় সামলে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসনও।

সোমবার দুপুরেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে পুরোহিতদের সঙ্গে একপ্রস্ত কথা বলার পর বিকেলে প্রস্তুতি খতিয়ে দেখতে নবনির্মিত মন্দির চত্বরে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্দিরের প্রস্তুতি পরিদর্শনে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ অন্যান্যরা।

দিঘার মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ইতিমধ্যে ‘নয়নপথগামী জয় জগন্নাথ স্বামী’ গান লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরও তাঁর দেওয়া। গানটি গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানের সঙ্গে জগন্নাথ মন্দিরের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী যখন মন্দির পরিদর্শন করছেন, তখন সেখানে মুখ্যমন্ত্রীর নিজের লেখা ওই গানটি বাজতে শোনা যায়। উদ্বোধনের দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া এই গানটি বাজবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অবশ্যই এই মন্দির দিঘার মুকুটে নতুন পালক যোগ করবে, দিঘা আরও উচ্চ শিখরে যাবে। পর্যটকরা যেমন ভ্রমণের জন্য আসবেন তেমন তারা তীর্থস্থানও দেখে যাবেন। অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’র মিলনস্থলে পরিণত হল দিঘা, আগামী দিনে যা আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে।"

সমুদ্রের জন্য বিখ্যাত দিঘা। সেখানে বছরভরই লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়। জগন্নাথ মন্দিরের দৌলতে সেখানে যে আরও বেশি করে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে তা বলাইবাহুল্য। উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সৈকতশহরে মানুষের ভিড় চোখে পড়ার মতো।

জানা যাচ্ছে, সোমবার অশ্বযজ্ঞ হবে। উদ্বোধনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন পুণ্য ক্ষেত্রের জল দিয়ে মহাযজ্ঞ শুরু হবে। তাতে পুরীর মন্দিরের প্রতিনিধিদের পাশাপাশি ইসকনের সদস্যরাও অংশ নেবেন। পুরো যজ্ঞপর্বে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। তারপর বুধবার অক্ষয় তৃতীয় পুণ্যলগ্নে মন্দিরের উদ্বোধন হবে।

ইতিমধ্যে ওল্ড ও নিউ দিঘা ঘিরে সাজ সাজ রব। সোমবার থেকেই হাজার হাজার পর্যটক দিঘামুখী। বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায়, তা সামলাতে ইতিমধ্যে রণকৌশলও ঠিক করে ফেলেছে প্রশাসন। তদারকির দায়িত্বে রয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তবে সোমবার থেকে নিজে হাতে পুরো বিষয়টির তদারকি করবেন মুখ্যমন্ত্রীও। তিনি নিজেই আগে একথা জানিয়েছিলেন। সে কারণেই আগাম পৌঁছেও গেছেন দিঘায়। মন্দির পরিদর্শনের পাশাপাশি সামগ্রিকভাবে প্রস্তুতিও খতিয়ে দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান।


```