Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ার পথে মুখ্যমন্ত্রী, কালীঘাট থেকে বেরোল গাড়ি

বন্যা পরিস্থিতির হাল হকিকৎ খতিয়ে দেখতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ার পথে মুখ্যমন্ত্রী, কালীঘাট থেকে বেরোল গাড়ি

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 18 September 2024 12:50

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের টানা বৃ্ষ্টি এবং ব্যারেজের ছাড়া জলে প্লাবিত একাধিক জেলা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে জেলায় জেলায় তৎপর প্রশাসন। এবার বন্যা পরিস্থিতির হাল হকিকৎ খতিয়ে দেখতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বেলা ১২টার কিছু পরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি। দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাওড়ার উলুবেড়িয়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। সেখানে থেকে মুখ্যমন্ত্রীর হুগলির খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেও যেতে পারেন খবর। 

মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বুধবার কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। মঙ্গলবারের তুলনায় কম জল ছাড়া হলেও ফের একবার বন্যা পরিস্থিতি আতঙ্ক তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের মধ্যে। মঙ্গলবার এই দুই জলাধার থেকে মোট ২ লক্ষ ৭৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল।  বুধবার অন্তত ৪০ হাজার কিউসেক কম জল ছাড়া হয়েছে। তবে জলের চাপ বাড়তে থাকলে পরবর্তী সময়ে আরও বেশি পরিমাণ জল ছাড়া হবে বলেও আভাস মিলেছে। 

এই অবস্থায় নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। জানান, দুর্যোগ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাগুলিতে নজরদারির জন্য বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের ১০ জেলায় ১০ জন সচিবকে পাঠানো হচ্ছে বলেও জানান আলাপন। প্লাবনের আতঙ্ক যদিও এখনও কাটছে না। পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে তা আগের মতোই চলছে। তাই অনুমান করাই হচ্ছে, বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে, তাহলে ডিভিসি থেকে আরও জল ছাড়া হতে পারে। এবার বন্যা পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলের পথে রাজ্যের প্রশাসনিক প্রধান।


```