Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাম মন্দির নিয়ে প্রশ্ন শুনেই বিরক্ত মুখ্যমন্ত্রী, ‘ভাই তোমরা সব জেনে বসে আছো!’

 বৃহস্পতিবার এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই বিরক্তি প্রকাশ করলেন তিনি। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তিনি যাবেন কিনা! জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা শ্লেষের সঙ্গেই বলেন, “ভাই তোমরা তো সব জেনে বসে আছো। আমি তো কিছুই জানি না।”

রাম মন্দির নিয়ে প্রশ্ন শুনেই বিরক্ত মুখ্যমন্ত্রী, ‘ভাই তোমরা সব জেনে বসে আছো!’

শেষ আপডেট: 28 December 2023 14:14

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় নতুন নির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পুজোয় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত বিরোধী দলের নেতাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছে মন্দির নির্মাণ কমিটি।

 বৃহস্পতিবার এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই বিরক্তি প্রকাশ করলেন তিনি। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তিনি যাবেন কিনা! জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা শ্লেষের সঙ্গেই বলেন, “ভাই তোমরা তো সব জেনে বসে আছো। আমি তো কিছুই জানি না।”

তৃণমূল সূত্রে আগেই জানানো হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোধ্যায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই। গেলেও অন্তত ওই দিন যাবেন না। তবে হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে প্রতিনিধি হিসাবে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। 

তৃণমূল মুখপাত্রের মতে, অযোধ্যার ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক প্রচারের মঞ্চ করে নিয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে হিন্দু ভাবাবেগের সঙ্গে নিজেদের আষ্টেপৃষ্ঠে জড়ানোর চেষ্টা করছেন মোদী-শাহ। ওঁদের উদ্দেশ্য ও বিধেয় স্পষ্ট দেখা যাচ্ছে। বিজেপির সেই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। তাঁর কথায়, বাংলায় হিন্দু ভাবাবেগ অক্ষুণ্ণ রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রুটি রাখেননি। সংক্রান্তিতে গঙ্গা সাগর মেলাও ধুমধাম করে হবে। বৃহস্পতিবার চাকলায় বাবা লোকনাথ বাবা আশ্রমের নতুন পরিকাঠামো উদ্বোধনে গিয়েছিলেন তিনি। চাকলা নিয়ে হিন্দু আবেগ যথেষ্টই রয়েছে। সুতরাং তৃণমূল বাংলায় এমনিতেই সব সম্প্রদায়ের ভাবাবেগ রক্ষা করে চলছে। এ জন্য আলাদা করে অযোধ্যায় গিয়ে তা জানান দেওয়ার দরকার নেই বলেই মনে করা হচ্ছে। 


```