Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন

 ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। বুধবার পূর্ব বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি।

বুধবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন

শেষ আপডেট: 24 January 2024 09:39

দ্য ওয়াল ব্যুরো: ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। বুধবার পূর্ব বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি।

জানুয়ারির মাসের শেষেই মুখ্যমন্ত্রী যে ফের জেলা সফরে বেরিয়ে পড়বেন, তা কয়েকদিন আগেই লেখা হয়েছিল দ্য ওয়ালে। নবান্ন সূত্রের খবর, এদিনের প্রশাসনিক সভা থেকে ৮৩৮ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনের তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হয়েছে নিরাপত্তার বিষয়টি। জানা গেছে, বিগত দু'বছর ধরে বর্ধমানের এই মাঠেই সভা করেন মুখ্যমন্ত্রী। এবারে অন্য বারের তুলনায় ভিড় ছাপিয়ে যাবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। 

জানা গেছে, এদিনের প্রশাসনিক সভা থেকে পূর্ব বর্ধমানের ৩০ জন ও পশ্চিম বর্ধমানের ২০ জন উপভোক্তাকে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী জানান,, বুধবার প্রশাসনিক সভা থেকে জেলার ৩ লক্ষ ২৬ হাজার ২৮১জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে।

 

বর্ধমান-আরামবাগ রোডের সংস্কার ও সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের। এদিনের সভা থেকে ওই রাস্তা সংস্কার এবং সম্প্রসারণের কথা ঘোষণা করবেন মমতা। ২৬ কিলোমিটার রাস্তা সংস্কারে সরকারের খরচ হবে ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা। এই রাস্তার কাজ শেষ হলে দক্ষিণ দামোদরের পাশাপাশি উপকৃত হবেন হুগলি এবং বাঁকুড়া জেলার বাসিন্দারাও।

এদিনের প্রশাসনিক সভা থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ৪ কোটি টাকা খরচ করে ছাত্রাবাস তৈরি হবে চাঁচাই গ্রামে। এছাড়াও কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন হবে। সংস্কার হওয়া ৩৯০টি রাস্তারও আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী।


```