Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এসএসকেএমে ‘অনন্য’ অধ্যায়ের সূচনা, একগুচ্ছ স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

এই অত্যাধুনিক ভবনকে কেন্দ্র করে IPGMER–SSKM হাসপাতালের চিকিৎসা পরিষেবায় নতুন দিশা আসবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

এসএসকেএমে ‘অনন্য’ অধ্যায়ের সূচনা, একগুচ্ছ স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 September 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তপোক্ত করতে একগুচ্ছ প্রকল্পের (Inaugurates a cluster of health projects, SSKM) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল চত্বরে নবনির্মিত 'উডর্বাণ-২ অনন্য' ভবনের উদ্বোধন করেন তিনি। এই অত্যাধুনিক ভবনকে কেন্দ্র করে IPGMER–SSKM হাসপাতালের চিকিৎসা পরিষেবায় নতুন দিশা আসবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পেরও উদ্বোধন করেন। এর মধ্যে অন্যতম, কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক, যার নির্মাণ ব্যয় প্রায় ২৫.৭১ কোটি টাকা। এছাড়া ২৪.৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত লি রোডের ৭ তলা ছাত্রাবাসও চালু হল এদিন।

রেডিওলজি বিভাগে বসানো হল অত্যাধুনিক ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন (ব্যয়: ৭.৬৪ কোটি) এবং সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (ব্যয়: ৭.৫০ কোটি), যা রাজ্যে চিকিৎসাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

তালিকায় আছে নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অপারেশন থিয়েটার সংস্কার, স্বাস্থ্য ভবনের নতুন অ্যানেক্স–১ (ব্যয়: ১৬ কোটি), এবং ৩২.৯২ কোটি টাকায় নির্মিত ড্রাগ কন্ট্রোল অধিদফতরের আধুনিক ভবনও।

মুখ্যমন্ত্রী জানান, “জনস্বাস্থ্যের উন্নয়নই সরকারের অগ্রাধিকার। সাধারণ মানুষের চিকিৎসা যাতে আধুনিক, দ্রুত ও সুলভ হয়, তার জন্য এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক বিপুল ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারি পরিষেবা হবে আরও বিজ্ঞানসম্মত, নাগরিকের ভরসাযোগ্য।


```