Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'যাবজ্জীবন মানে কী? অনেকে প্যারোলে বেরিয়ে যায়! অন্যায় ক্ষমা করে দেব?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে ধর্ষণ ঠেকাতে বাংলার অপরাজিতা বিল আটকে রাখার জন্য কেন্দ্রের তীব্র সমালোচনাও করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, "ধর্ষণ ঠেকাতে রাজ্যের এই বিল দেশে মডেল হওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য কেন্দ্র এখনও বিলটাকে আটকে রেখেছে।"

'যাবজ্জীবন মানে কী? অনেকে প্যারোলে বেরিয়ে যায়! অন্যায় ক্ষমা করে দেব?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 21 January 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সোমবার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। মঙ্গলবার মালদহের সভা থেকে এ প্রসঙ্গে বড় প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, "যাবজ্জীবন মানে কী? অনেকে তো প্যারোলে বেরিয়ে যায়। অন্যায়কে ক্ষমা করে দেব?"

একই সঙ্গে ধর্ষণ ঠেকাতে বাংলার অপরাজিতা বিল আটকে রাখার জন্য কেন্দ্রের তীব্র সমালোচনাও করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, "ধর্ষণ ঠেকাতে রাজ্যের এই বিল দেশে মডেল হওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য কেন্দ্র এখনও এই বিলটাকে আটকে রেখেছে।"

এদিন মালদহের ইংরেজবাজারের সরকারি পরিষেবা বিতরণের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "আরজি কর নিয়ে আদালতের রায়ে আমি শকড। কী করে বলে এটা রেয়ার কেস নয়? এটা তো সিরিয়াস ক্রাইম। ক্রাইম করে বেঁচে গেলে, তো আবার ক্রাইম করবে! যদি কেউ দানবিক হয়, পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে?"

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কিছু ক্ষেত্রে তো অপরাধীদের কঠোর সাজা দিতেই হবে, না হলে তো অপরাধ করার প্রবণতা ঠেকানো যাবে না।

আইনজীবী হিসেবে তিনিও যে বহু কেস লড়েছেন, এদিন তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কুমারগঞ্জে যখন পার্থ সিংহবর্মণের ওপর গুলি চলেছিল, সেদিন আমি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাঁদের ছাড়িয়ে এনেছিলাম। মনে রাখবেন, টাকার জন্য নয়, মানুষের ন্যায় বিচারের জন্য বহু কেস লড়েছি।"

এরপরই আরজি কর প্রসঙ্গ টেনে মমতা জানিয়ে দেন, আরজি কর কাণ্ডে অপরাধীর ফাঁসির দাবিতে যতদূর যেতে হয় রাজ্য যাবে। প্রসঙ্গত, এদিনই আরজি কর কাণ্ডে বিচার চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য। আদালত মামলাটি গ্রহণও করেছে। 


```