Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ইদের সকালে পার্ক সার্কাসে রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী, মমতার সঙ্গী অভিষেকও

লাল মসজিদ থেকে হেঁটে সাদা মসজিদ পর্যন্ত গিয়ে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে যান তাঁরা। সেখানে তাঁর স্মৃতিতে তৈরি বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গেও।

ইদের সকালে পার্ক সার্কাসে রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী, মমতার সঙ্গী অভিষেকও

রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 31 March 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: ইদের সকালে (Eid) রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahman) বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। লাল মসজিদ থেকে হেঁটে সাদা মসজিদ পর্যন্ত গিয়ে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে যান তাঁরা। সেখানে তাঁর স্মৃতিতে তৈরি বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গেও।

সোমবার সকালে রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠান থেকে বাংলার সম্প্রীতি রক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। নাম না করে বিজেপিকে 'দাঙ্গাকারী দল' বলেও আক্রমণ শানান রাজ্যের প্রশাসনিক প্রধান। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "একটা বিশেষ দল বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। ওদের একটাই আওয়াজ দাঙ্গা করো, কিন্তু এখানে আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না"।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রেডরোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেত্রীর সুরে অভিষেকও বলেন, "চাঁদের কোনও ধর্ম হয় না। আমৃত্যু একতা বজায় রাখতে হবে।"

এ প্রসঙ্গে অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনাও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "ওরা জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা? আমি পরিষ্কার বলেছি, আমি শুধু হিন্দু না, মুসলিম, শিখ, খ্রীশ্চান-সহ সব ধর্মের। এটাই বাংলার পরম্পরা। বাংলা মানেই সম্প্রীতি।"


```