Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ঢাকা দিয়ে বিক্রি করুন, ধুলো উড়ছে, মাছি বসছে তো! বিক্রেতাকে মমতা

মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়েও মোরব্বা খাওয়াতে না পেরে পরে আফশোসও করেন ওই দোকানদার।

 ঢাকা দিয়ে বিক্রি করুন, ধুলো উড়ছে, মাছি বসছে তো! বিক্রেতাকে মমতা

ফুরফুরার দোকানে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 17 March 2025 23:22

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারের দোকানে ঢাকা না দিয়ে কত না খাবারই বিক্রি হয়। এ নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত নেই।

সোমবার ফুরফুরা শরিফে পীর আবু বক্কর সিদ্দিকীর মাজারে যাওয়ার পথে এরকমই একটি হরেক রকমবা খাবারের দোকান দেখে হনহন করে সেদিকে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিক্রিবাটার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নরম সুরে প্রবীণ বিক্রেতার উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, "ঢাকা দিয়ে বিক্রি করুন, ধুলো উড়ছে মাছি বসছে তো!"

যা শুনে শশব্যস্ত হয়ে পড়েন দোকানদার। রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্দেশে বলেন, "হ্যাঁ ম্যাডাম! আপনি ঠিকই বলেছেন। মনে থাকবে, এখন থেকে ঢাকা দিয়েই খাবার বিক্রি করব।"

মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সচেতনতার কথা সর্বজনবিদিত। একই সঙ্গে তিনি যেখানেই যান না কেন, আশেপাশের সবদিকে নজরও থাকে তাঁর। এদিন ফুরফুরার ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পীর আবু বক্কর সিদ্দিকীর মাজারে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার উপর কনভয় থামিয়ে পায়ে হেঁটেই মাজারে প্রবেশ করেন তিনি।

যাওয়ার পথে রাস্তার ধারেই দেখতে পান বিভিন্ন রঙের মোরব্বা, হালুয়া, গজার দোকান। প্রবীণ দোকানদার ইসমাইল মুফতির কাছ থেকে ব্যবসার খোঁজ খবর নেন। বিক্রি কেমন হচ্ছে, শরীর ভাল আছে কিনা ইত্যাদি জানার পর মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, "কষ্ট করে মানুের জন্য যে খাবারগুলো তৈরি করছেন, সেগুলো ঢাকা দিয়ে বিক্রি না করলে তো মানুষের শরীর খারাপ হবে। এই খাবারে মশা, মাছি বসছে, সেটাই মানুষ খাবেন। এটা কি ঠিক?"

ডিভ কেটে ওই দোকানদার মুখ্যমন্ত্রীকে বলেন, "ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, এমন ভুল আর হবে না।"

মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়েও মোরব্বা খাওয়াতে না পেরে পরে আফশোসও করেন ওই দোকানদার। তাঁর কথায়, "এর আগে এত কাছ থেকে কখনও মুখ্যমন্ত্রীকে দেখিনি। ভেবেছিলাম, ওনাকে মোরব্বা খেতে বলব। কিন্তু নিজের ভুলেই সব ঘেঁটে গেল!" 


```