Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কাকে উত্তরসূরি বাছলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রামানা

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (Chief Justice) এনভি রামানা (NV Ramana) আগামী ২৬ অগাস্ট অবসর নেবেন। রীতি মেনে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিজের সুপারিশ সরকারের কাছে পাঠালেন বর্তমান প্রধান বিচারপতি

কাকে উত্তরসূরি বাছলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রামানা

শেষ আপডেট: 4 August 2022 09:09

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (Chief Justice) এনভি রামানা (NV Ramana) আগামী ২৬ অগাস্ট অবসর নেবেন। রীতি মেনে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিজের সুপারিশ সরকারের কাছে পাঠালেন বর্তমান প্রধান বিচারপতি। গতকাল রাতেই আইনমন্ত্রী কিরেণ রিজেজু প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে পরবর্তী প্রধান বিচারপতি কাকে করা যেতে পারে সে ব্যাপারে তাঁর মতামত চান।

আজ প্রধান বিচারপতি রামানা তাঁর উত্তরসূরি হিসাবে বেছে নিলেন বিচারপতি ইউইউ ললিতকে। বর্তমান প্রধান বিচারপতির সুপারিশ সরকার মেনে নিলে মাত্র তিন মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন ললিত। ৮ নভেম্বর তাঁর অবসর।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাছাইয়ে প্রধান মানদণ্ড হল সিনিয়রিটি। সেই হিসাবে ললিতের পর প্রধান বিচারপতি হবেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সিনিয়রিটির চলতি নিয়ম চালু থাকলে ২০২৭ সালে মাত্র ৩৬ দিনের জন্য দেশ পেতে পারে প্রথম মহিলা প্রধান বিচারপতি। তিনি হলেন, বিচারপতি বিভি নাগরত্না।

বিচারপতি ললিত ২০১৪ পর্যন্ত সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। সেই কারণেই অযোধ্যার মন্দির-মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন। কারণ, আইনজীবী হিসাবে তিনি বাবরি মামলায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের মামলা লড়তেন।

বিচারপতি ললিতদের উল্লেখযোগ্য রায়গুলির অন্যতম হল তালাক মামলা। অপব্যবহার রুখতে তিনি তিন তালাক ব্যবস্থাকে অসাংবিধানিক বলে রায় দেন। সেই রায়কে হাতিয়ার করেই নরেন্দ্র মোদীর সরকার তিন তালাক প্রতিরোধ আইন করে। আজ প্রধান বিচারপতি রামানা নিজে বিচারপতি ললিতের চেম্বারে গিয়ে সরকারের কাছে পাঠানো সুপারিশপত্রের একটি কপি তাঁর হাতে তুলে দেন।

দিল্লিতে ইয়ং ইন্ডিয়ানের অফিস সিল করল ইডি, সনিয়ার বাড়ির বাইরে বিশাল পুলিশবাহিনী


```