Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাণাঘাটের পায়রাডাঙায় রাতভর তাণ্ডব! বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর, রিপোর্ট তলব কমিশনের

মঙ্গলবার রাতভর রাণাঘাটের পায়রাডাঙায় রাতভর চলে তাণ্ডব। আর সেই ঘটনায় রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

রাণাঘাটের পায়রাডাঙায় রাতভর তাণ্ডব! বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর, রিপোর্ট তলব কমিশনের

উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি

শেষ আপডেট: 10 July 2024 10:20

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের পর বুধবার বিধানসভা উপনির্বাচন। কলকাতার মানিকতলা, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। বাংলার চার কেন্দ্রের উপনির্বাচনেও অশান্তির ছবি অব্যাহত। মঙ্গলবার রাতভর রাণাঘাটের পায়রাডাঙায় চলে তাণ্ডব। আর সেই ঘটনায় রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

অভিযোগ, ভোটের আগের দিন রাতে ৩০ থেকে ৪০ জনের দল মুখে কাপড় বেঁধে এসে হামলা চালায়। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে বেধড়ক মারধর করা হয়। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন গৌতম। তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজ ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে।

রানাঘাট কাণ্ডে জরুরি ভিত্তিতে এটিআর  তলব করেছে কমিশন। দু'ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

শুধু পঞ্চায়ের সদস্য নয়, বিজেপি কর্মী-এজেন্টকেও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী রাণাঘাট দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি টার্গেট করে হামলা চালায়। মুখে কাপড় বেঁধে মাঝরাতে বিজেপির এজেন্টের বা়ড়িতে চড়াও হয় তারা।

ঘটনাটিকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ যাতে ভোট দিতে না যায় সেকারণেই আগের দিন রাতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগের তির রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


```