
শেষ আপডেট: 12 May 2022 11:36
দ্য ওয়াল ব্যুরো: দেশের পরবর্তী মুখ্য নির্বাচন (Chief Election Commissioner) কমিশনার হচ্ছেন রাজীব কুমার (Rajiv Kumar)। আগামী শনিবার এই পদের দায়িত্বভার নেবেন তিনি। বর্তমানে তিনি একজন কমিশনার।
বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ওই দিন অবসর নেবেন। তাঁর নেতৃত্বেই হবে ২০২৪ - এর লোকসভা ভোট। এছাড়া গুজরাত, হিমাচল প্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানার বিধানসভা ভোটের সময় তিনি মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন।
তবে দায়িত্ব নিয়েই তাঁর প্রথম কাজ হবে আগামী জুলাইয়ে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। মুখ্য নির্বাচন কমিশনার পদে তিনি থাকবেন ২০২৫ পর্যন্ত।
১৯৮৪ সালের বিহার-ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস রাজীব কুমার ২০২০-তে কমিশনে যোগ দেন। সরকারি চাকরি থেকে অবসরের আগে ছিলেন পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের চেয়ারম্যান। এছাড়া অর্থ, পরিবেশ, ব্যাংকিং, খনি প্রভৃতি মন্ত্রকে কাজ করেছেন তিনি।
চাঙড় খসে পড়ছে, তবু হোটেলের 'রিফিউজি' জীবনে নারাজ দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা