Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুরগির ডিম, মাংস খাওয়া যাবে, বার্ড ফ্লুর কোনও খবর নেই, জানাল স্বাস্থ্য দফতর

ঘটনার সূত্রপাত, গত ফেব্রুয়ারিতে মালদহে চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের হদিস পাওয়া যায়। তারপরেই রাজ্যজুড়ে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছে।

মুরগির ডিম, মাংস খাওয়া যাবে, বার্ড ফ্লুর কোনও খবর নেই, জানাল স্বাস্থ্য দফতর

বার্ড ফ্লুর কোনও খবর নেই।

শেষ আপডেট: 13 June 2024 22:05

দ্য ওয়াল ব্যুরো: বার্ড ফ্লু নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। একই সঙ্গে স্বাস্থ্য দফতর জানাল, মুরগির ডিম, মাংস খাওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার জানিয়েছেন, রাজ্যে বিভিন্ন পরীক্ষাগারে সংক্রমিত মুরগির পরীক্ষা করে এখনও বার্ড ফ্লুর কোনও চিহ্ন মেলেনি।

ঘটনার সূত্রপাত, গত ফেব্রুয়ারিতে মালদহে চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের হদিস পাওয়া যায়। তারপরেই রাজ্যজুড়ে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছে। নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর। প্রাণী সম্পদ বিকাশ দফতরের তরফেও বিভিন্ন এলাকার পরীক্ষাগারে মুরগির নমুনা পরীক্ষা করা হয়।

 স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন,মালদহের ওই শিশুটি সুস্থ রয়েছে। তবে মালদহের ওই এলাকার বা রাজ্যের অন্যত্রও কোথাও এখনও মুরগির শরীরে বার্ড ফ্লুর চিহ্ন মেলেনি। শিশুটি কীভাবে আক্রান্ত হয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

প্রাণী সম্পদ বিকাশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার জানিয়েছেন, প্রতিটি খামারে নজরদারি চালানো হচ্ছে। কোথাও কোনও প্রাণীর মৃত্যুর খবর নেই। ফলে রাজ্যে মুরগির ডিম বা মাংস খাওয়ায় কোনও বাধা নেই।


```