.jpeg)
অতীন ঘোষ ও মীনাদেবী পুরোহিত।
শেষ আপডেট: 17 January 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: খোলা বাজারে মুরগির মাংস বিক্রি নিয়ে একাধিক সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে এবার আলোচনা হল কলকাতা পুরসভাতেও।
সূত্রের খবর, অদূর ভবিষ্যতে আর খোলা বাজারে বিক্রি করা যাবে না মুরগির মাংস। এ ব্যাপারে শীঘ্রই নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা।
এদিন পুরসভার আলোচনায় মুরগির মাংসর প্রসঙ্গটি উত্থাপন করেন বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত। বিজেপি কাউন্সিলর বলেন, "মাংস খোলা বিক্রি হওয়ায় দু্র্গন্ধ ও মশার সংখ্যা বাড়ছে।" এর প্রতিকারে পদক্ষেপের আর্জি জানান তিনি।
সমস্যার কথা স্বীকার করে নিয়ে পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, যেভাবে অনেকেই মুরগি নিয়ে রাস্তায় বসে পড়ছেন আর বিক্রি করছেন। তাতে এটা আটকানো কঠিন হয়ে যাচ্ছে। তুলনামূলকভাবে পাঠার মাংসর দোকান কাচ দিয়ে ঘেরা থাকে।
এরপরই অতীন জানান, খোলা বাজারে চিকেন বিক্রিকে নিয়ন্ত্রণ করতে শীঘ্রই একাধিক নির্দেশিকা জারি করা হবে। একই সঙ্গে মীনাদেবীর ওয়ার্ডে এক সপ্তাহের মধ্যে মুরগির মাংস বিক্রির সমস্যার সমাধান করা হবে বলে জানান ডেপুটি মেয়র।