Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালো জাদু শিখতে নিজের 'গুরু'কে খুন করে রক্ত খেল যুবক! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: কালো জাদু (Black Magic) শিখতে গিয়ে নিজের 'গুরু'কেই খুন করে বসল এক যুবক! শক্তিশালী হওয়ার কথা ভাবত সে, ঠিক করে কালো জাদু দিয়েই সেই শক্তি অর্জন করবে। কিন্তু বাস্তবে তা করতে গিয়ে নিজেই খুনের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল

কালো জাদু শিখতে নিজের 'গুরু'কে খুন করে রক্ত খেল যুবক! তারপর…

শেষ আপডেট: 3 February 2023 15:58

দ্য ওয়াল ব্যুরো: কালো জাদু (Black Magic) শিখতে গিয়ে নিজের 'গুরু'কেই খুন করে বসল এক যুবক! শক্তিশালী হওয়ার কথা ভাবত সে, ঠিক করে কালো জাদু দিয়েই সেই শক্তি অর্জন করবে। কিন্তু বাস্তবে তা করতে গিয়ে নিজেই খুনের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল বছর ২৫-এর রৌনক সিং চাব্বা।

ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের (Chhattisgarh) ধামতারি জেলায়। বসন্ত সাহু নামে এক ব্যক্তির পোড়া দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বসন্তকে শেষবার দেখা গেছে রৌনকের সঙ্গে। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সেই সূত্র ধরেই রৌনককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জেরার মুখে খুনের কথা স্বীকার করে রৌনক। কিন্তু কেন বসন্তকে কেন খুন করল রৌনক? জানা গেছে, মাস খানেক আগে বসন্তের কাছে কালো জাদু শিখতে শুরু করেছিল রৌনক। কিন্তু নিজে সেই বিদ্যা প্রয়োগ করার জন্য মরিয়া হয়ে ওঠে।

কীভাবে আরও শক্তিশালী হওয়া যায় তারই খোঁজ চালাচ্ছিল রৌনক। সে বিশ্বাস করতে শুরু করে যে শক্তিশালী হতে গেলে তাকে মানুষের রক্ত পান করতে হবে। সেই বিশ্বাস থেকেই এদিন 'গুরু' বসন্তকে হামলা করে রৌনক। তাঁকে খুন করে তাঁর রক্ত খেয়ে নেয় সে। তারপর দেহটি পুড়িয়ে দেয়।

বসন্তকে খুন করা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রৌনকের নামে মামলা রুজু করে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রয়েছে সে। তবে এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে কাটা হাত-পা! দেহ পিষে দিয়ে গেল একের পর এক গাড়ি


```