Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, আইপিএস অফিসারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

দ্য ওয়াল ব্যুরো : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় এক সপ্তাহ আগেই সাসপেন্ড হয়েছিলেন আইপিএস অফিসার জি পি সিং। এবার তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা আনল ছত্তিসগড় পুলিশ। শুক্রবার পুলিশ জানায়, কয়েকদিন আগে রাজ্যের অ্যান্টি করাপশান ব্যুরো ও

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, আইপিএস অফিসারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

শেষ আপডেট: 10 July 2021 07:15

দ্য ওয়াল ব্যুরো : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় এক সপ্তাহ আগেই সাসপেন্ড হয়েছিলেন আইপিএস অফিসার জি পি সিং। এবার তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা আনল ছত্তিসগড় পুলিশ। শুক্রবার পুলিশ জানায়, কয়েকদিন আগে রাজ্যের অ্যান্টি করাপশান ব্যুরো ও ইকনমিক অফেন্সেস উইং-এর অফিসাররা তাঁর বাড়িতে তল্লাশি করেন। বাড়িতে যে নথিপত্র পাওয়া গিয়েছে, তাতে প্রমাণিত হয়, ওই আইপিএস অফিসার সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। জি পি সিং-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ (দেশদ্রোহিতা) ও ১৫৩-এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করার চেষ্টা), এই দুই ধারায় মামলা করা হয়েছে। রায়পুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ অজয় যাদব জানান, বৃহস্পতিবার গভীর রাতে রায়পুরের সিটি কোতোয়ালি থানায় জি পি সিং-এর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১ থেকে ৩ জুলাই জি পি সিং-এর বাড়ি, অফিস সহ মোট ১৫ টি জায়গায় তল্লাশি চালায় অ্যান্টি করাপশান ব্যুরো ও ইকনমিক অফেন্সেস উইং। তাতে মোট ১০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিশ পাওয়া যায়। ১৯৯৪ সালের ব্যাচের আইপিএস অফিসার জি পি সিং একসময় অ্যান্টি করাপশান ব্যুরো ও ইকনমিক অফেন্সেস উইং-এর এডিজি ছিলেন। পরে তিনি পুলিশ অ্যাকাডেমির ডায়রেক্টর হন। গত ৫ জুলাই তাঁকে সাসপেন্ড করা হয়। এফআইআরে বলা হয়েছে, রায়পুরে পেনসন বড়া অঞ্চলে জি পি সিং-এর বাড়ির পেছন দিকে কিছু ছেঁড়া কাগজ পড়ে থাকতে দেখা যায়। ছেঁড়া অংশগুলি সাজিয়ে দেখা যায়, কাগজে আপত্তিকর বিষয়ে লেখা হয়েছিল। পরে বলা হয়েছে, "ওই কাগজে কয়েকজন বিশিষ্ট রাজনীতিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। সেই সঙ্গে বিস্তারিত লেখা হয়েছিল, কীভাবে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র কার্যকর করা হবে। বিভিন্ন নির্বাচন কেন্দ্র সম্পর্কেও কাগজে নিন্দাসূচক কিছু লেখা ছিল। কয়েকটি সরকারি প্রকল্প, সরকারের নীতি, নানা পলিসি ও ধর্মীয় বিষয়েও আপত্তিকর কথা লেখা হয়েছিল।" অভিযুক্ত আইপিএস অফিসারের ঘনিষ্ঠ মণিভূষণ সিং নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি করা হয়। সেখানেও পাঁচ পাতার একটি নথি পাওয়া যায়। তাতে বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি অফিসার ও সরকারি প্রকল্পের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য লেখা হয়েছে। পুলিশের ধারণা, ওই নথিগুলি সরকারের বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা জাগিয়ে তুলতে পারে।

```