Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বিহারের চেয়েও বাংলায় বেশি ছট পুজো হয়: তক্তাঘাটে বললেন মুখ্যমন্ত্রী

বিহারের চেয়েও বাংলায় বেশি ছট পুজো হয়। বৃহস্পতিবার তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিহারের চেয়েও বাংলায় বেশি ছট পুজো হয়: তক্তাঘাটে বললেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 7 November 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো: বিহারের চেয়েও বাংলায় বেশি ছট পুজো হয়। বৃহস্পতিবার তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্ম, ভাষা, বর্ণ- নির্বিশেষে বাংলা যে বিবিধের মিলনস্থল এদিন সেটাই বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার পরম্পরা চিরকাল বজায় থাকবে। এখানে বিভাজনের রাজনীতি আমরা বরদাস্ত করব না। আমরা সব ধর্মকে ভালবাসি। 

এরপরই মমতা বিহারের প্রসঙ্গ টেনে এনে বলেন, সে কারণেই তো বিহারের চেয়েও এখন বাংলায় বেশি ছট পুজো হচ্ছে।

হিন্দুদের এই পুজো মূলত বিহারি সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপালের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন সাড়ম্বরে পালিত হচ্ছে ছট পুজো। সকলকে ছট পুজোর জন্য এদিন ফের অভিনন্দন জানিয়ে মমতা বলেন, সকলে ভাল করে উৎসব কাটান। কোথাও যেন অপ্রীতিক পরিস্থিতি না হয়।

প্রসঙ্গত, এবারে ছট পুজো নিয়ে গানও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে নিজেই একথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর লেখা ওই গান এদিন গঙ্গার বিভিন্ন ঘাটে শোনাও যায়। 

আগামীকাল বৃহস্পতিবার ছট পুজো। এদিন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মমতা বলেন, "আপনারা শুনলে খুশি হবেন, এবারে ছট পুজো নিয়ে আমি গান লিখেছি, ছোটি মাইয়া। আগামীকাল  কলকাতা সকালে ঘাটে গান শুনতে পাবেন।" ছট পুজো নিয়ে নিজের লেখা গান বৃহস্পতিবার সকালে ফেসবুকেও আপলোড করবেন বলে জানান তিনি।

ছট পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে গঙ্গাঘাট এবং নদীর পারগুলিতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পুণ্যার্থীদের সতর্ক করে মমতা বলেন, "পুজোর জন্য গঙ্গাঘাটে তাড়াহুড়ো করবেন না। ছোট ছোট গ্রুপ করে করে ধীরে ধীরে ঘাটে যাবেন। কেউ তাড়া দিলেও তাড়াহুড়ো করবেন না। ওতে পদপিষ্ট হয়ে যেতে পারেন। কোনও দুর্ঘটনা যেন না ঘটে, সেদিকে সকলকে নজর রাখতে হবে।"


```