Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাউন্টিতে নির্বাসিত পূজারা, অন্যের দোষ নিজের ঘাড়ে চাপল

দ্য ওয়াল ব্যুরো: কাউন্টি ক্রিকেটের এ মরশুমের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ভারতের এই টেস্ট তারকাকে এক ম্যাচ নির্বাসিত (Suspended) করা হয়েছে। কারণটা খুব অদ্ভুত। কাউন্টি ক্রিকেটের নিয়ম হল দলের কোন

কাউন্টিতে নির্বাসিত পূজারা, অন্যের দোষ নিজের ঘাড়ে চাপল

শেষ আপডেট: 19 September 2023 09:41

দ্য ওয়াল ব্যুরো: কাউন্টি ক্রিকেটের এ মরশুমের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ভারতের এই টেস্ট তারকাকে এক ম্যাচ নির্বাসিত (Suspended) করা হয়েছে। কারণটা খুব অদ্ভুত।

কাউন্টি ক্রিকেটের নিয়ম হল দলের কোনও ক্রিকেটার যদি শৃঙ্খলাভঙ্গ (Disciplinary) করেন, তার দায়ভার বর্তায় দলের অধিনায়কের ওপরও। সেই জন্যই একটা ম্যাচ বসতে হচ্ছে আপাত শান্ত তারকাকে। এতদিন ক্রিকেট খেলছেন, কোনওদিন কোনও বিষয়ে তাঁকে শাস্তি পেতে হয়নি। সেটি এবার ভাঙতে চলেছে।

পূজারা কাউন্টিতে সাসেক্স দলের অধিনায়ক। সেই দলের দুই ক্রিকেটার টম হেইন্স ও জন কারসন লেস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচে দলের এক ব্যাটারকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন দৃষ্টিকটুভাবে।

সেই নিয়ে ম্যাচ আম্পায়াররা ওই দুই ক্রিকেটারকে সতর্কও করেছিলেন। কিন্তু তাঁরা আবারও নানাভাবে বিপক্ষ ক্রিকেটারদের সমস্যায় ফেলতে থাকেন। একবার দেখা যায়, উইকেটের মধ্যে দাঁড়িয়ে লেস্টারের ব্যাটারদের রান নিতে বাধা দিচ্ছেন।

এ ক্ষেত্রে লেস্টারের অধিনায়ক হওয়ার জন্য পূজারাকে এক ম্যাচ বসতেই হচ্ছে। দলের কোচ পল ফাব্রেস জানিয়ে দিয়েছেন, পরের ডার্বিশায়ার ম্যাচে ওই অভিযুক্ত ক্রিকেটারকে খেলানো হবে না। এমনকী বসতে হবে দলের নেতা তথা ভারতের নামী টেস্ট ক্রিকেটারকে। অন্যের দোষ নিজের ঘাড়ে চেপে ম্যাচে কাউন্টিতে শাস্তি পেতে হচ্ছে পূজারাকে।  

পাশাপাশি দলের দশ পয়েন্ট কেটেও নেওয়া হবে। যে কারণে সাসেক্সের কাউন্টিতে চ্যাম্পিয়ন হওয়াও অনিশ্চিত হয়ে গিয়েছে। পূজারা শেষ ম্যাচ খেলেই দেশে ফিরে আসতেন। কিন্তু শেষ ম্যাচে না খেলেই তাঁকে ভারতে ফিরতে হবে।

এশিয়া কাপে জিতে কোটি টাকা পেল ভারত! সিরাজ-কুলদীপদের ভাগ্যে জুটল কত


```