Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কানে হেডফোন, ডেকে আনলো মরণ

দ্য ওয়াল ব্যুরোঃ  গান শুনতে শুনতেই থেমে গেলো জীবন। কানে হেডফোন দিয়ে রেল লাইন বা রাস্তা পেরোতে গিয়ে নয়। রাতে নিজের বিছানায় শুয়েই হেড ফোন থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর ৪৬-এর এক মহিলার। মৃতার নাম ফতেমা বিবি। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ক

কানে হেডফোন, ডেকে আনলো মরণ

শেষ আপডেট: 8 May 2018 05:31

দ্য ওয়াল ব্যুরোঃ  গান শুনতে শুনতেই থেমে গেলো জীবন। কানে হেডফোন দিয়ে রেল লাইন বা রাস্তা পেরোতে গিয়ে নয়। রাতে নিজের বিছানায় শুয়েই হেড ফোন থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর ৪৬-এর এক মহিলার। মৃতার নাম ফতেমা বিবি। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কানাথুর থানা এলাকায়। মানসিক স্ট্রেস কাটাতে অনেকেই কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পরেন। আপন মনে বাজতে থাকে গান আর শ্রোতা চলে যান ঘুমের দেশে। এই অভ্যাস রয়েছে অনেকেরই। চেন্নাইয়ের এই ঘটনা আরও একবার চোখে আঙুল  দিয়ে দেখিয়ে দিলো ঘুমের সময় কানে হেড ফোন ঠিক কতটা  বিপজ্জনক। মৃতার পরিবারের তরফে তাঁর স্বামী আব্দুল কালাম সংবাদ মাধ্যমকে বলেন, সকালে অ্যালার্ম বেজে গেলেও স্ত্রী না ওঠায় তিনি ধাক্কা দেন। সাড়া শব্দ না পেয়ে পরিবারের অন্যদের খবর দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। ডাক্তাররা জানান,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ফতেমার। কানাথুর থানা সিআরপিসি ১৭৪  (স্বাভাবিক মৃত্যু) ধারায় মামলা রুজু করেছে।

```