Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘটি-বাটি বেচে জল কিনছেন তামিলনাড়ুর মানুষ, হ্রদ ভরানোর উদ্যোগ নিল সরকার

দ্য ওয়াল ব্যুরো: জলের দরে জিনিসপত্র কেনার প্রবাদ বহু পুরনো। কিন্তু জিনিসপত্র বেচে চড়া দামে কিনতে হবে জল, কেউ কখনও ভাবতে পেরেছিল! ঠিক সেটাই হচ্ছে এখন তামিলনাড়ুতে। চরম গ্রীষ্ম, বৃষ্টি নেই। শুকিয়ে এসেছে সমস্ত জলের উৎস। সারা রাজ্যে হাহাকার এক

ঘটি-বাটি বেচে জল কিনছেন তামিলনাড়ুর মানুষ, হ্রদ ভরানোর উদ্যোগ নিল সরকার

শেষ আপডেট: 27 June 2019 14:08

দ্য ওয়াল ব্যুরো: জলের দরে জিনিসপত্র কেনার প্রবাদ বহু পুরনো। কিন্তু জিনিসপত্র বেচে চড়া দামে কিনতে হবে জল, কেউ কখনও ভাবতে পেরেছিল! ঠিক সেটাই হচ্ছে এখন তামিলনাড়ুতে। চরম গ্রীষ্ম, বৃষ্টি নেই। শুকিয়ে এসেছে সমস্ত জলের উৎস। সারা রাজ্যে হাহাকার একটু জলের জন্য। এই অবস্থায়, প্রায় ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এক একটি ৫০০ লিটারের জলের ট্যাঙ্ক। তবে টাকা দিলেও অপেক্ষা করতে হচ্ছে কম করে এক মাস। সরকারি জল সরবরাহ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণেই বাইরে থেকে জলের ট্যাঙ্ক অর্ডার করতে হচ্ছে বাসিন্দাদের। চেন্নাইয়ের এক বাসিন্দা জানাচ্ছেন, জলের ট্যাঙ্কের অর্ডার দিয়েছিলেন গত ১৭ মে। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও জলের ট্যাঙ্ক এসে পৌঁছয়নি বাড়িতে। জলের জন্য অন্তত ১০ বার শহরের জল সরবরাহ কেন্দ্রে ঘুরে এসেছেন তিনি, তদ্বির করে এসেছেন জলের জন্য। কিন্তু জলের দেখা নেই! যাঁদের এত দাম দিয়ে জল কেনার ক্ষমতা আছে, তাঁদের তবু এক রকম। কিন্তু যে সমস্ত গরিব মানুষের তা নেই, তাঁদের অবস্থা আরও খারাপ। জলের খরচ জোগাতে ঘরের জিনিস বিক্রি করে ফেলতে হচ্ছে তাঁদের। পাড়ার কুয়ো থেকে লটারি করে জল সরবরাহ করা হচ্ছে। জলের জন্য রাজ্যের একাধিক তথ্য প্রযুক্তি দপ্তর কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। অফিস প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের একাধিক গেস্ট হাউস, হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে এই জলসংকটের কারণে। জল বাঁচাতে কাগজের থালায় খাওয়া দাওয়া করছেন শহরের বাসিন্দারা।
 তবে এত উদ্বেগের মধ্যেও একটি সুখবর রয়েছে চেন্নাইবাসীর জন্য৷ জানা গিয়েছে গত কয়েক দিনে ৮৫ একরের পারুথাপাট্টু লেক জলপূর্ণ হয়ে উঠতে চলেছে৷
জানা গিয়েছে, এই তীব্র জলকষ্টের কথা ভেবেই চেন্নাইয়ের আভাদি পুরসভা হ্রদগুলি সংস্কারে উদ্যোগী হয়েছে৷ ২৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় পারুথাপাট্টু লেকের খনন কাজে৷ গভীরতা বাড়িয়ে হ্রদটিকে আগের মতো করার চেষ্টা চলেছে৷ ৫০০ জন শ্রমিক খননে হাত লাগায়৷ ১২ ফুট গভীর এবং ৩ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে খোঁড়া হয় হ্রদের মাটি৷ প্রথম ধাপের কাজ শেষ৷ আগামী সপ্তাহ থেকে হ্রদে জলসরবরাহের কাজ হবে৷ এর জন্য পাম্পিং ব্যবস্থা এবং পুনর্ব্যবহারযোগ্য উপায়ে জল আনার ব্যবস্থা হয়েছে৷ পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই হ্রদের জল আর বিনামূল্যে ব্যবহার করতে পারবে না আশপাশের শিল্পাঞ্চলগুলি৷ এই প্রকল্পের উদ্যোক্তা হলেন তামিলনাডুর সংস্কৃতি মন্ত্রী কে পান্ডিয়ারাজন৷ তিনি প্রায় আড়ালে থেকেই আভাদি পুরসভাকে দিয়ে এই কাজটি করিয়ে নিয়েছেন৷ প্রকল্প প্রায় শেষের পথে এসেছে, এখন তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন৷ তিনি বলছেন, "এখানে অন্তত ১৫টি লেক আছে৷ আপাতত পারুথাপাট্টু লেকে সংস্কার করে জলসংরক্ষণের কাজ করা হয়েছে৷ বাকিগুলোতেও করা হবে৷ জলের জন্যই এই উদ্যোগ৷ আশা করি, সফল হবো আমরা।" তবে এই লেক যদিও এখনই জল-সমস্যা মেটাতে পারবে না চেন্নাইয়ে৷ কারণ লেকের জল কোনও মতেই মানুষের পান করার মতো নয়৷ শুদ্ধ জল সরবরাহ করতে সময় লাগবে খানিকটা।

```