Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সাবধান! প্লেনে ফিদায়েঁ জঙ্গি উঠছে, স্ত্রীর বিদেশ যাওয়া আটকাতে এয়ারপোর্টে ফোন স্বামীর

দ্য ওয়াল ব্যুরো : হ্যালো কন্ট্রোল রুম! এয়ারপোর্টে ঢুকে পড়েছে মহিলা আত্মঘাতী জঙ্গি! গত ৮ অগস্ট এমনই একটি ফোন গিয়েছিল দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের কন্ট্রোল রুমে। যিনি ফোন করেছিলেন, তিনি খুব নির্দিষ্ট করে বলেন, নারী ফিদায়েঁ জঙ্গির

সাবধান! প্লেনে ফিদায়েঁ জঙ্গি উঠছে, স্ত্রীর বিদেশ যাওয়া আটকাতে এয়ারপোর্টে ফোন স্বামীর

শেষ আপডেট: 17 August 2019 12:23

দ্য ওয়াল ব্যুরো : হ্যালো কন্ট্রোল রুম! এয়ারপোর্টে ঢুকে পড়েছে মহিলা আত্মঘাতী জঙ্গি! গত ৮ অগস্ট এমনই একটি ফোন গিয়েছিল দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের কন্ট্রোল রুমে। যিনি ফোন করেছিলেন, তিনি খুব নির্দিষ্ট করে বলেন, নারী ফিদায়েঁ জঙ্গির নাম জামিনা ওরফে রাফিয়া। সে বোমা নিয়ে চেন্নাই এয়ারপোর্টে ঢুকেছে। দুবাই অথবা সৌদি আরবগামী কোনও বিমানে সে উঠবে। ফোন পাওয়ার পরে চেন্নাই এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করা হয়। তন্নতন্ন করে তল্লাশি করা হয় পুরো বিমান বন্দর। পরে জানা যায়, ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর জন্য ফোন করা হয়েছিল। ফোনটি এসেছিল গুরুগ্রাম থেকে। তদন্তের পর শনিবার ২৯ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার নাম নাসিরুদ্দিন। তার স্ত্রীর নাম জামিনা। তিনি স্বামীর অমতে বিদেশে যাচ্ছিলেন। নাসিরুদ্দিন স্ত্রীকে আটকানোর জন্য নানা চেষ্টা করেছিলেন। সব চেষ্টা ব্যর্থ হলে বিমানবন্দরে ফোন করে জামিনাকে আত্মঘাতী জঙ্গি বলে দাবি করেন।

```