Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেন্নাইয়ের বিলাসবহুল হোটেল কোভিড হটস্পট, আক্রান্ত ৮৫

দ্য ওয়াল ব্যুরো : গত ১৫ ডিসেম্বর থেকে চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে কোভিড পজিটিভ হয়েছেন ৮৫ জন। শনিবার তামিলনাড়ু প্রশাসনের এক শীর্ষস্থানীয় অফিসার এই কথা জানিয়েছেন। হোটেলে এখনও পর্যন্ত ৬০৯ জনের কোভিড টেস্ট করা হয়েছে। স্বাস্থ্যসচিব জ

চেন্নাইয়ের বিলাসবহুল হোটেল কোভিড হটস্পট, আক্রান্ত ৮৫

শেষ আপডেট: 2 January 2021 17:41

দ্য ওয়াল ব্যুরো : গত ১৫ ডিসেম্বর থেকে চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে কোভিড পজিটিভ হয়েছেন ৮৫ জন। শনিবার তামিলনাড়ু প্রশাসনের এক শীর্ষস্থানীয় অফিসার এই কথা জানিয়েছেন। হোটেলে এখনও পর্যন্ত ৬০৯ জনের কোভিড টেস্ট করা হয়েছে। স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণান বলেন, গ্রেটার চেন্নাই কর্পোরেশনকে বলা হয়েছে, হোটেলে প্রত্যেক অতিথির স্যাচুরেশন টেস্টিং করতে হবে। আইটিসি গ্র্যান্ড চোলা থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, হোটেলে প্রতিটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল কোভিড বিধি মেনে। প্রতিটি হলে মোট আসন সংখ্যার মাত্র ৫০ শতাংশ অতিথিকে ঢুকতে দেওয়া হয়েছিল। ১৫ ডিসেম্বর হোটেলের এক শেফ প্রথমে কোভিড পজিটিভ হন। ৩১ ডিসেম্বর কোভিড পজিটিভ হন ১৬ জন। ১ জানুয়ারি ১৩ জন কোভিড পজিটিভ হন। হোটেলের তরফে বলা হয়েছে, গ্রেটার চেন্নাই কর্পোরেশন কয়েকজন কর্মীকে মাইল্ড অ্যাসিম্পটোম্যাটিক বলে চিহ্নিত করেছে। হোটেলের কর্মীদের বড় অংশ বাড়ি থেকে কাজ করছেন। তাঁরা অপর কর্মী বা অতিথিদের সংস্পর্শে আসেননি। খুব শীঘ্রই ভারতে কোভিডের টিকা দেওয়া শুরু হবে। শুক্রবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন করেছে বিশেষজ্ঞদের প্যানেল। শনিবার সন্ধ্যায় ওই প্যানেল ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন 'কোভ্যাকসিন' অনুমোদন করেছে। বিশেষজ্ঞরা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়াকে বলেছেন, 'জনস্বার্থে জরুরি পরিস্থিতিতে কোভ্যাকসিন নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা যেতে পারে।' এরপরে ওই ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগ করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ড্রাগ কন্ট্রোলার। শনিবার বিকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, প্রথম দফায় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ৩ কোটি মানুষকে। তাঁদের মধ্যে আছেন ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি সামনের সারির কোভিডযোদ্ধা। এদিন বিকালে হর্ষবর্ধন টুইট করে বলেন, "প্রথম দফায় জরুরি ভিত্তিতে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি ফ্রণ্টলাইন ওয়ার্কারকে টিকা দেওয়া হবে। আরও ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে জুলাইয়ের মধ্যে। এক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন, জানানো হবে পরে।" ভারতে প্রায় ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার মানুষ। হর্ষবর্ধন টুইটারে লিখেছেন, "ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে কোনও গুজব যেন না ছড়ায়। সবকিছুই পরীক্ষা করে দেখা হয়েছে। এর আগে যখন পোলিও ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল, তখনও অনেকে গুজব ছড়াত। কিন্তু সেই ভ্যাকসিন দেওয়া শুরু হলে সভাই দেখল, তা নিরাপদ।"

```