Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হওয়া রাসায়নিক তেজস্ক্রিয় 'ক্যালিফোর্নিয়াম' নয়

বহুমূল্য ক্যালিফোর্নিয়ামের এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। পরমাণু চুল্লীর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রাসায়নিক। তৃণমূল নেতার বাড়িতে কীভাবে তা এসেছিল, সে নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল।

তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হওয়া রাসায়নিক তেজস্ক্রিয় 'ক্যালিফোর্নিয়াম' নয়

রাসায়নিক উদ্ধারের সময়ের ছবি

শেষ আপডেট: 30 November 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: নকশালবাড়ির তৃণমূল নেতা বলে পরিচিত এক বনকর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তেজস্ক্রিয় রাসায়নিক। পাওয়া গিয়েছিল ডিআরডিওর নথিও। তারপরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। কিন্তু রিপোর্ট সামনে আসতেই জানা গেল উদ্ধার হওয়া রাসায়নিক, তেজস্ক্রিয় নয়।

দার্জিলিং জেলা পুলিশ ডিপার্টমেন্ট অফ অ্য়াটমিক এনার্জির রিপোর্ট দিয়ে জানিয়ে দিল রাসায়নিকটি 'ক্যালিফোর্নিয়াম' নয়। পঞ্চায়েত সদস্যার স্বামীর কাছ থেকে সন্দেহজনক পদার্থ উদ্ধারের বিষয়টি পুলিশকে জানায় সেনা দফতর। এরপর সেটি পাঠানো হয় এনডিআরএফ-এর বিশেষ উইং-এ।

এনডিআরএফ-এর বিশেষ উইং তেজস্ক্রিয় পদার্থ নিয়ে গবেষণা করে। সেখানে পরীক্ষার পর এনডিআরএফ জানিয়ে দেয় এটি তেজস্ক্রিয় পদার্থ নয়। তারপর সেটি পাঠানো হয় ডিপার্টমেন্ট অফ অ্য়াটমিক এনার্জিকে। সেখান থেকে রিপোর্ট আসার পরই নিশ্চিত হয় যে উদ্ধার হওয়া রাসায়নিক তেজস্ক্রিয় নয়। 

প্রসঙ্গত, বহুমূল্য ক্যালিফোর্নিয়ামের এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। পরমাণু চুল্লীর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রাসায়নিক। তৃণমূল নেতার বাড়িতে কীভাবে তা এসেছিল, সে নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল।


```