Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ফের শুরু আইপিএল নিলাম, বদলে গেল ঘোষক, হিউজের পরিবর্তে সঞ্চালনায় চারু শর্মা

দ্য ওয়াল ব্যুরো: চারু শর্মা শনিবার সকালে ঘুম থেকে উঠেও মনে হয় ভাবেননি আইপিএল নিলামে তাঁকে সঞ্চালনা করতে হবে। চারু এমনিতেই অভিজ্ঞ সঞ্চালক। দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা। কিন্তু যেখানে হিউজ এডমিডিসের মতো সঞ্চালক রয়েছেন, সেই পরিস্থিতিতে চারুর ডাক পড়

ফের শুরু আইপিএল নিলাম, বদলে গেল ঘোষক, হিউজের পরিবর্তে সঞ্চালনায় চারু শর্মা

শেষ আপডেট: 12 February 2022 10:42

দ্য ওয়াল ব্যুরো: চারু শর্মা শনিবার সকালে ঘুম থেকে উঠেও মনে হয় ভাবেননি আইপিএল নিলামে তাঁকে সঞ্চালনা করতে হবে। চারু এমনিতেই অভিজ্ঞ সঞ্চালক। দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা। কিন্তু যেখানে হিউজ এডমিডিসের মতো সঞ্চালক রয়েছেন, সেই পরিস্থিতিতে চারুর ডাক পড়বে, কেই বা ভেবেছিল। আইপিএল নিলামে ঘোষণা করতে করতেই সটান পড়ে গিয়েছিলেন। মনে করা হয়েছিল, তিনি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু পরে জানা যায়, তিনি বহুক্ষণ এক জায়গায় থেকে ট্রমায় চলে গিয়েছিলেন। সেই কারণেই পড়ে যান সজোরে। নিলামে যথেষ্ট অভিজ্ঞ হিউজ, তিনি মোট আড়াই হাজারের মতো নিলাম অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। আইপিএলে প্রথম নিলাম করেছিলেন ২০১৮ সালে জয়পুরে। কিন্তু কখনও এমন ঘটনা ঘটেনি ৬৪ বছরের হিউজের। ৩৫ বছর ধরে নিলাম করছেন হিউজ। শনিবার আইপিএল নিলাম চলাকালীন হঠাৎ মুখ থুবড়ে পড়েন তিনি। ব্রিটিশ এই সঞ্চালককে ভারতীয় ক্রিকেট বোর্ড ২০১৮ সাল থেকে দায়িত্ব দিয়েছেন। তাঁর আগে এই দায়িত্ব সামলেছেন রিচার্ড হ্যাডলি। শুধু খেলার দুনিয়া নয়, হিউজের সঞ্চালনায় নিলামে বিক্রি হয়েছে আঁকা ছবি, আসবাবপত্র, এমনকি তিনি ছবিরও নিলাম করেছেন। ক্রিস্টির আন্তর্জাতিক নিলামের ডিরেক্টর হিসাবে কাজ করেছেন হিউজ। সেখানে শুধু নিলাম করাই নয়, নতুনদের নিলামের সঞ্চালক হওয়ার প্রশিক্ষণও দিয়েছেন তিনি। আইপিএল সূত্রে বলা হয়েছে, ৬৫ বছরের হিউজ ভাল রয়েছেন, তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে।

```