Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অক্ষয় তৃতীয়ায় চারধাম যাত্রার সূচনা, তীর্থযাত্রীদের জন্য প্রশাসনের বিশেষ সতর্কবার্তা

দু'বছর আগে চারধাম যাত্রা শুরুর পরই হৃদরোগে আক্রান্ত হয়ে দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল।

অক্ষয় তৃতীয়ায় চারধাম যাত্রার সূচনা, তীর্থযাত্রীদের জন্য প্রশাসনের বিশেষ সতর্কবার্তা

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 March 2025 07:45

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের জন্য খুলে দেওয়া হবে চারধামের (Chardham Yatra) অন্যতম উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম। বাকি দুই ধাম অর্থাৎ কেদারনাথ ও বদ্রীনাথের দরজাও খুলবে তারপরই যথাক্রমে ২ ও ৪ মে।

প্রতিবারই চারধাম যাত্রা নিয়ে তীর্থযাত্রীদের মধ্যে তীব্র উৎসাব, উদ্দীপনা থাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবারেও উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের তরফে তীর্থযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে।

প্রশাসনের মতে, চারধাম যাত্রার আগে প্রত্যেকে যেন ভালভাবে শারীরিক পরীক্ষা করান। চিকিৎসকদের তরফে ফিট সার্টিফিকেট মিললে তবেই যাত্রায় বেরোনোর জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষ করে যাঁরা অসুস্থ, বা বয়স ৫৫ বছরের বেশি, তাঁদের সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সহ স্বাস্থ্য স্ক্রিনিং ফর্ম পূরণ করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

দু'বছর আগে চারধাম যাত্রা শুরুর পরই হৃদরোগে আক্রান্ত হয়ে দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। তারপর থেকেই এ ব্যাপারে প্রশাসন বাড়তি সতর্কতা জারি করেছে।

গঙ্গোত্রী মন্দির কমিটির সম্পাদক সুরেশ সেমওয়াল সংবাদসংস্থাকে জানিয়েছেন, ২৯ এপ্রিল দুপুর ১২টায় মা গঙ্গার পবিত্র ডোলি তার শীতকালীন বাসস্থান মুখবা গ্রাম থেকে গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ওইদিন রাতে মা গঙ্গার পবিত্র ডোলিকে রাখা হবে ভৈরব মন্দিরে। পরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল সকালে ডোলি গঙ্গোত্রী ধামে পৌঁছবে। পূজার্চনার পর ওই দিন থেকেই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।

ওই দিন থেকে যমুনোত্রী ধামেও ভক্তরা প্রবেশ করতে পারবেন। একইভাবে ২ মে কেদারনাথ ও ৪ মে বদ্রীনাথের দরজাও ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।


```