Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁধে সিলিন্ডার নিয়ে হাজির বিধায়করা, উত্তরপ্রদেশ বিধানসভায় তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো : দিল্লি ভোটের পরেই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে বৃহস্পতিবার তুলকালাম হল উত্তরপ্রদেশ বিধানসভায়। কয়েকজন বিরোধী বিধায়ক বিধানসভায় কাঁধে করে এলপিজি সিলিন্ডার এনেছিলেন। গ্যাসের মুল্যবৃদ্ধির সঙ্গে সংশোধিত

কাঁধে সিলিন্ডার নিয়ে হাজির বিধায়করা, উত্তরপ্রদেশ বিধানসভায় তুলকালাম

শেষ আপডেট: 13 February 2020 09:08

দ্য ওয়াল ব্যুরো : দিল্লি ভোটের পরেই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে বৃহস্পতিবার তুলকালাম হল উত্তরপ্রদেশ বিধানসভায়। কয়েকজন বিরোধী বিধায়ক বিধানসভায় কাঁধে করে এলপিজি সিলিন্ডার এনেছিলেন। গ্যাসের মুল্যবৃদ্ধির সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ জানিয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি নিয়েও উঠেছে স্লোগান। এদিন উত্তরপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়। রাজ্যপাল আনন্দীবেন পটেল সবে ভাষণ পড়া শুরু করেছেন, এমন সময় বিধানসভার ওয়েলে নেমে আসেন বিরোধী সমাজবাদী পার্টির বিধায়করা। তাঁদের মাথায় ছিল লাল টুপি। অনেকে ওয়েলে বসে পড়েন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল নাগরিকত্ব আইন ও এনপিআরের বিরুদ্ধে স্লোগান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা যায়, হট্টগোলের মাঝে নিজের আসনে চুপচাপ বসে আছেন। বিধানসভার বাইরেও এদিন বিক্ষোভ দেখান সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিধায়করা। কংগ্রেসীরা স্থানীয় রিকশওয়ালাদের মধ্যে টম্যাটো বিলি করেন। ওইভাবে তাঁরা মুল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান। আগামী মঙ্গলবার বিধানসভায় বাজেট পেশ করবে বিজেপি সরকার। এবারে এক ধাক্কায় ১৪৯ টাকা বেড়েছে ভর্তুকিহীন গ্যাসের দাম। এর আগে ডিসেম্বরের শুরুতেই সাড়ে ১৯টাকা বেড়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছিল ৭২৫ টাকা ৫০ পয়সা। তারপরে জানুয়ারিতে ফের বাড়ে দাম। এবার সাড়ে ২১ টাকা দাম বেড়ে হয় ৭৪৭ টাকা। আর এবারে সব রেকর্ড ভেঙে গেল। এক ধাক্কায় ১৪৯ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। অর্থাৎ আগামীকাল থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হবে ৮৯৬ টাকা। ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের জন্য এই দাম দিতে হবে। সাধারণত আন্তর্জাতিক বাজারের ওঠা-নামার সঙ্গেই রান্নার গ্যাসের দামও ওঠা-নামা করে। ফলে দাম বাড়ে-কমে। এই দাম বাড়লে বা কমলে সরকারের ভর্তুকির পরিমাণও কম-বেশি হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকার ১৪.২ কেজি ওজনের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি দেয়। গ্যাস ডেলিভারির পরে এই ভর্তুকির টাকা সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। কিন্তু ১২টির বেশি সিলিন্ডার লাগলে তখন সেগুলিতে আর ভর্তুকি দেয় না সরকার। এই ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েই ৮৯৬ টাকা হয়েছে। বর্তমানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দ্রব্যমূল্য বৃদ্ধি। কখনও আলু, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তো কখনও গ্যাসের দাম বাড়ছে। এই বৃদ্ধির প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরে। এর সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

```