Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুর ইএসআই হাসপাতালে! পরিষেবা নিয়ে ক্ষোভ

চারদিন আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন এক ৫৮ বছরের প্রৌঢ়। তাঁকে আত্মীয়রা হাসপাতালে ভর্তি করেছিলেন। এতদিন চিকিৎসাধীন থাকার পর প্রৌঢ়র মৃত্যু হতেই আত্মীয়দের বিক্ষোভে তেতে উঠল দুর্গাপুর ইএসআই হাসপাতাল। 

রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুর ইএসআই  হাসপাতালে! পরিষেবা নিয়ে ক্ষোভ

শেষ আপডেট: 5 November 2023 18:41

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: চারদিন আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন এক ৫৮ বছরের প্রৌঢ়। তাঁকে আত্মীয়রা হাসপাতালে ভর্তি করেছিলেন। এতদিন চিকিৎসাধীন থাকার পর প্রৌঢ়র মৃত্যু হতেই আত্মীয়দের বিক্ষোভে তেতে উঠল দুর্গাপুর ইএসআই হাসপাতাল। 

পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি থাকায় রোগীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম আশিস গাঙ্গুলি। তিনি আসানসোলের এক বেসরকারি কারখানার কর্মী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের অঙ্গদপুর এলাকার বাসিন্দা আশিস গাঙ্গুলি গত বুধবার রাতে আচমকা মাথা ঘুরিয়ে পড়ে যান। অসুস্থ অবস্থায় তাঁকে দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তাঁর আশিসবাবুকে দেখে যান পরিবারের লোকজন, তিনি ভালোই ছিলেন। রাতে পরিবারের লোকজন হাসপাতালে কর্তৃপক্ষে ফোন করলে কেউ ফোন ধরেনি। তাতে সন্দেহ হয় রোগী পরিবারের। তাঁরা খোঁজ নিতে পাশের বেডে রোগীর কাছে ফোন করে জানতে পারেন, আশিসবাবু অজ্ঞান অবস্থায় বেডে রয়েছেন। এই ঘটনার কথা শুনে তড়িঘড়ি আত্মীয়রা হাসপাতালে যান। সেখানে আশিসবাবু সাড়া শব্দ দিচ্ছেন না।  

রোগী আত্মীয়দের অভিযোগ, নার্সদের বারবার ডাক্তার ডাকার জন্য বললেও তাঁরা কথা শোনেননি। পরে ডাক্তার এসে ওই আশিসবাবুকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই হাসপাতালের মধ্যেই চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। মৃতদেহ নিতে অস্বীকার করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা।  গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুর ইএসআই হাসপাতালে। পরিস্থিতি সামলাতে আরও পুলিশ বাহিনী আনা হয় ইএসআই হাসপাতালে।


```