Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ব্যারিকেড ভেঙে দিল্লিতে ঢুকল হাজার হাজার কৃষক, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : প্রজাতন্ত্র দিবসের সকালেই কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছিল অশান্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কয়েক হাজার কৃষক পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে পায়ে হেঁটে ঢুকে পড়েছেন

ব্যারিকেড ভেঙে দিল্লিতে ঢুকল হাজার হাজার কৃষক, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

শেষ আপডেট: 26 January 2021 10:21

দ্য ওয়াল ব্যুরো : প্রজাতন্ত্র দিবসের সকালেই কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছিল অশান্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কয়েক হাজার কৃষক পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে পায়ে হেঁটে ঢুকে পড়েছেন দিল্লিতে। তাঁদের পিছনে রয়েছে ট্র্যাক্টর। দিল্লি পুলিশ বলেছিল, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হওয়ার পরে কৃষকরা মিছিল করতে পারবেন। কিন্তু তার আগেই দিল্লিতে ঢুকে পড়েছে মিছিল। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে। লাঠিচার্জ করেছে। এদিন প্রজাতন্ত্র দিবসের কুচাকাওয়াজ শুরুর আগে, সকাল আটটা নাগাদ কৃষকরা ব্যারিকেড ভেঙে ফেলেন। দিল্লি-হরিয়ানা সীমান্তে সিংঘু অঞ্চলে ও দিল্লির পশ্চিমে টিকরি অঞ্চলে হাজার হাজার কৃষককে মার্চ করে দিল্লিতে ঢুকতে দেখা যায়। তাঁদের হাতে ছিল পতাকা। মিছিলে অনেক ট্র্যাক্টরও দেখা যায়। দিল্লির অক্ষরধাম নামে এক জায়গায় তোলা ভিডিও চিত্রে দেখা যায়, পুলিশ ওভারব্রিজের ওপর থেকে কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ছে। আর একটি ভিডিও চিত্রে দেখা যায়, দিল্লির আউটার রিং রোড দিয়ে চলেছে সারি সারি ট্র্যাক্টর। টিকরিতে কৃষক নেতারা অনুগামীদের শান্তিরক্ষা করতে অনুরোধ করেন। মিছিল কোন পথে যাবে, তা নিয়ে তাঁরা আলোচনায় বসেন পুলিশের সঙ্গে। গত রবিবার দিল্লি পুলিশ কৃষকদের মিছিলে অনুমতি দেয়। সেই সঙ্গে সকলকে সতর্ক করে বলে, "মিছিলের সুযোগে দুষ্কৃতীরা আইন-শৃঙ্খলার সমস্যা সৃষ্টি করতে পারে।" পুলিশের স্পেশাল কমিশনার দীপেন্দ্র পাঠক বলেন, "১৩ থেকে ১৮ জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে ৩০০ টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা।" কৃষক মিছিলের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে পুলিশ। তাতে বলা হয়েছে, ৪৪ নম্বর জাতীয় সড়কে কেউ যেন গাড়ি নিয়ে না যান। সিংঘু ও টিকরি সীমান্তেও কাউকে যেতে বারণ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, সম্ভব হলে গাজিপুর বর্ডার, ২৪ নম্বর জাতীয় সড়ক, রোড নম্বর ৫৬ এবং অপ্সরা বর্ডার এড়িয়ে চলুন। দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে এদিন অন্যান্য রাজ্যেও কৃষক মিছিল বেরোবে। উত্তরপ্রদেশের মেরঠ থেকে একটি মিছিল দিল্লির দিকে যাচ্ছিল। পুলিশ তাঁদের অনুরোধ করেছে, আপনারা রাজধানীর দিকে যাবেন না। কারণ সেখানে ইতিমধ্যে বহু লোক জড়ো হয়েছে। মুম্বইতে কৃষকরা আজাদ ময়দানে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা রাজ্যপালের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি এখন শহরে নেই। রাজভবন থেকে কৃষক প্রতিনিধিদের ফিরে আসতে হয়েছে।

```