Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিক্রমকে আদর করে কাছে টানল চাঁদ, দ্বিতীয় 'ডিবুস্টিং' শেষে চাঁদের আঙিনায় চন্দ্রযান

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাত। দ্বিতীয় অগ্নিপরীক্ষাতেও জয় পেল ভারতের চন্দ্রযান (Chandrayaan 3)। পৃথিবীর কোল ছাড়িয়ে চাঁদের পাড়ায় ঢুকে পড়েছিল সেই কবেই। এবার চাঁদই আদর করে কাছে টেনে নিল চন্দ্রযানের বিক্রমকে। পুরোপুরি চাঁদের বাড়ির উঠোনে পা রেখ

বিক্রমকে আদর করে কাছে টানল চাঁদ, দ্বিতীয় 'ডিবুস্টিং' শেষে চাঁদের আঙিনায় চন্দ্রযান

শেষ আপডেট: 20 August 2023 05:10

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাত। দ্বিতীয় অগ্নিপরীক্ষাতেও জয় পেল ভারতের চন্দ্রযান (Chandrayaan 3)। পৃথিবীর কোল ছাড়িয়ে চাঁদের পাড়ায় ঢুকে পড়েছিল সেই কবেই। এবার চাঁদই আদর করে কাছে টেনে নিল চন্দ্রযানের বিক্রমকে। পুরোপুরি চাঁদের বাড়ির উঠোনে পা রেখে ফেলেছে ল্যান্ডার বিক্রম। এখন গৃহপ্রবেশের অপেক্ষা মাত্র।

প্রথম ডিবুস্টিং হয়েছিল ১৮ তারিখ সকালে। ইসরো জানিয়েছিল, ১৫৩ কিমি X ১৬৩ কিমি কক্ষপথে খুব অল্প সময়ের মধ্যেই প্রবেশ করতে পেরেছিল চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। ডিবুস্টিং মানে হল গতিবেগ কমিয়ে থ্রাস্টার দিয়ে চাঁদের কক্ষে ঠেলে দেওয়ার পদ্ধতি। প্রথম ডিবুস্টিংয়ের পরে ১৫৩ কিমি থেকে ১১৩ কিমি কক্ষপথে ঢুকে পড়েছিল ল্যান্ডার বিক্রম। এবার ১০০ কিমি থেকে দূরত্ব কমিয়ে ৩০ কিমি করা হবে। সেই অবস্থান থেকেই চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া শুরু হবে। সব ঠিক থাকলে ২৩ তারিখ সন্ধেয় সফট ল্যান্ডিংয়ের প্রক্রিয়া শুরু করবে ইসরো।

https://twitter.com/isro/status/1692995757413192015

ইসরো জানিয়েছে, শনিবার রাত ২টো নাগাদ দ্বিতীয় ডিবুস্টিং প্রক্রিয়া শুরু হয়। এখন চাঁদের ধরাছোঁয়ার মধ্যে চলে এসেছে চন্দ্রযান (Chandrayaan 3)। কমেছে ল্যান্ডারের গতি। এসেছে স্থিরতা। এই মুহূর্তে ল্যান্ডারের অবস্থান ২৫ কিমিX১৩৪ কিমি কক্ষপথে।

চাঁদে পৌঁছতে ৪০ দিনের মতো লাগছে ভারতের মহাকাশযানের। এর আগে শুক্রবার চাঁদকে প্রদক্ষিণ করার পর ল্যান্ডার বিক্রমের গতি কমানো হয় প্রথম ধাপে। আর গতরাতে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে কমানো হল বিক্রমের গতি।

আরও পড়ুন: রুশ চন্দ্রযানের সে কী দৌড়! কীভাবে ভারতের বিক্রমের দু'দিন আগেই চাঁদে নামবে লুনা-২৫

ইসরোর বিজ্ঞানীরা বলছেন, যদি গতিবেগে কোনও গোলমাল হয় বা চাঁদের পিঠে নামতে দেরি হয়, তাহলেও যাতে পর্যাপ্ত জ্বালানি থাকে সেই জন্য অতিরিক্ত জ্বালানি ভরে দেওয়া হয়েছে।  প্রয়োজনে বিকল্প কোনও জায়গাতেও নামতে পারে ল্যান্ডার বিক্রম। সেই সঙ্গেই থাকছে নতুন সেন্সর যার নাম লেসার ডপলার ভেলোসিটি মিটার। তিনটি ভেলোসিটি ভেক্টরও থাকছে ল্যান্ডারে। থাকছে উন্নতমানের ক্যামেরা ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা (LHVC) এবং ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (LPDC)। এবারের চন্দ্রযানে মোট ১৩টি ‘থ্রাস্টার’ রয়েছে, যা সফট ল্যান্ডিং করতে সাহায্য করবে।


```