Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চাঁদমামার ঘরে ‘রিঙ্গা রিঙ্গা রোসেস’, ছোট্ট প্রজ্ঞানের কাণ্ড দেখে অবাক ইসরো

দ্য ওয়াল ব্যুরো: 'আহা কী আনন্দ'... মনের আনন্দে ‘রিঙ্গা রিঙ্গা রোসেস’, খেলছে ছোট্ট প্রজ্ঞান। একই জায়গায় গোল-গোল ঘুরছে। আবার এগিয়ে যাচ্ছে কিছুটা, আবার পিছিয়ে আসছে। চাঁদের মাটিতে কখনও ‘মুন ওয়াক’ আবার কখনও ঘুরপাক খাচ্ছে চন্দ্রযানের (C

চাঁদমামার ঘরে ‘রিঙ্গা রিঙ্গা রোসেস’, ছোট্ট প্রজ্ঞানের কাণ্ড দেখে অবাক ইসরো

শেষ আপডেট: 31 August 2023 10:59

দ্য ওয়াল ব্যুরো: 'আহা কী আনন্দ'...

মনের আনন্দে ‘রিঙ্গা রিঙ্গা রোসেস’, খেলছে ছোট্ট প্রজ্ঞান। একই জায়গায় গোল-গোল ঘুরছে। আবার এগিয়ে যাচ্ছে কিছুটা, আবার পিছিয়ে আসছে। চাঁদের মাটিতে কখনও ‘মুন ওয়াক’ আবার কখনও ঘুরপাক খাচ্ছে চন্দ্রযানের (Chandrayaan-3) প্রজ্ঞান। পাশে দাঁড়িয়ে যেন স্নেহের চোখে প্রজ্ঞানের কাণ্ডকারখানা দেখছে ল্যান্ডার বিক্রম (ISRO)। চাঁদ থেকে আসা নতুন ভিডিও দেখাল ইসরো।

ছয় চাকা গড়িয়ে চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান। ছাপ ফেলতে ফেলতে যাচ্ছে চাঁদের মাটিতে (Chandrayaan-3)। চার মিটার গভীর গর্তের সামনে পড়েও সামলে নিয়েছে নিজেকে। চাঁদের মাটির নমুনা নিয়ে পরীক্ষা করে পৃথিবীতে ইসরোকে পাঠাচ্ছে। তাপমাত্রা পরীক্ষা করছে, খনিজের নমুনা সংগ্রহ করছে আবার বাতাসে কী কী গ্যাস রয়েছে তাও বোঝার চেষ্টা করছে। কাজ করতে করতেই খেলা করছে প্রজ্ঞান। তার কাজে কোনও ফাঁকি নেই। 

https://twitter.com/isro/status/1697156752641536030?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1697156752641536030%7Ctwgr%5E4b9586ff442491111ae10abfffd013f8cb09efae%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fwatch-isros-new-video-shows-chandrayaans-rover-changing-course-on-moon-4344683

সময় ফুরিয়ে আসছে। চাঁদের দক্ষিণ পিঠে এবার অন্ধকার নামবে। তখন আর কাজ করবে না বিক্রম ও রোভারের সোলার প্যানেলগুলি (Chandrayaan-3)। ২২ দিন পর চাঁদ পৃথিবীর পূর্ণ চক্কর খেয়ে আসার পরে ফের সকাল হবে দক্ষিণ মেরুতে।

গত ২৩ অগস্ট, বুধবার ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছিল তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম (Chandrayaan-3)। পাখির পালকের মতো অবতরণ (সফ্‌ট ল্যান্ডিং) করেছে ল্যান্ডারটি, যা এর আগে কেউ কখনও করতে পারেনি। অবতরণের কয়েক ঘণ্টা পরে বিক্রমের পেট থেকে দরজা খুলে বেরিয়ে এসেছে প্রজ্ঞান। এটি ছ’চাকার একটি ছোট রোভার, যার গতিবেগ সেকেন্ডে এক সেন্টিমিটার মাত্র। প্রজ্ঞান বেরিয়ে আসার পর থেকে তার গতিবিধির প্রতিটা মুহূর্তের ছবি ও ভিডিও পাঠিয়েছে ইসরোকে। ল্যান্ডার থেকে বেরিয়ে ধীর গতিতে কী ভাবে এগিয়ে চলেছে রোভার সেই ভিডিও দেখা গেছে। তার চাকার দাগ পড়ছে চাঁদের মাটিতে। 

পৃথিবীর সময়ের হিসেবে ১৪ দিন পরে চাঁদের দক্ষিণ মেরুতে রাত নামবে। সূর্যের আলো আর থাকবে না। হিমশীতল ঠান্ডা গ্রাস করবে চাঁদের দক্ষিণ পিঠকে। এই সময় বিক্রম ও রোভার দু’জনেই নিষ্ক্রিয় অবস্থায় চলে যাবে। এই সময়টা আরও ১৪ দিন ধরে চলবে। ওই ১৪ দিন রোভার আর বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যাবে না। 

আরও পড়ুন: স্মাইল প্লিজ! পোজ দিয়ে দাঁড়াল বিক্রম, ক্যামেরায় ঝকঝকে ছবি তুলে ইসরোকে পাঠাল প্রজ্ঞান

ইসরোর বিজ্ঞানীরা বলছেন বিক্রম-প্রজ্ঞানের মৃত্যু হবে না। ১৪ দিন পরে আবার যখন সূর্যের ক্ষীণ আলোর রশ্মি দক্ষিণ পিঠে আসবে তখন আবার জেগে উঠবে তারা। এখানেই ইসরোর বড় সাফল্য। এমনভাবেই বিক্রম আর প্রজ্ঞানের যন্ত্রপাতি তৈরি হয়েছে, এতটাই আধুনিক পদ্ধতিতে গড়েছেন বিজ্ঞানীরা যে ১৪ দিন নিষ্ক্রিয় থাকার পরেও নিজে থেকেই জেগে উঠবে তারা।


```