Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চান্দ্রায়ন-২ এর উৎক্ষেপণ ১৫ জুলাই, নামবে চাঁদের দক্ষিণ মেরুতে

দ্য ওয়াল ব্যুরো : চাঁদের দক্ষিণ মেরুতে আজ পর্যন্ত যেতে পারেনি কোনও দেশের মহাকাশযান। এবার সেখানে যাচ্ছে ভারতের উপগ্রহ চান্দ্রায়ন-২। তার ওজন ৩.৮ টন। তা আটটি পূর্ণবয়স্ক হাতির মোট ওজনের সমান। ইসরোর বিজ্ঞানীরা এখন সেই যন্ত্রে ‘ফাইনাল টাচ’ দিচ্ছে

চান্দ্রায়ন-২ এর উৎক্ষেপণ ১৫ জুলাই, নামবে চাঁদের দক্ষিণ মেরুতে

শেষ আপডেট: 12 June 2019 10:39

দ্য ওয়াল ব্যুরো : চাঁদের দক্ষিণ মেরুতে আজ পর্যন্ত যেতে পারেনি কোনও দেশের মহাকাশযান। এবার সেখানে যাচ্ছে ভারতের উপগ্রহ চান্দ্রায়ন-২। তার ওজন ৩.৮ টন। তা আটটি পূর্ণবয়স্ক হাতির মোট ওজনের সমান। ইসরোর বিজ্ঞানীরা এখন সেই যন্ত্রে ‘ফাইনাল টাচ’ দিচ্ছেন। আগামী ১৫ জুলাই রাত দু’টো বেজে ৫১ মিনিটে উপগ্রহটি রওনা হবে চাঁদের উদ্দেশে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে তা উৎক্ষেপণ করা হবে। উপগ্রহটি চাঁদে অবতরণ করবে ৬ সেপ্টেম্বর। উপগ্রহ বানাতে খরচ হয়েছে ৬০০ কোটি টাকা। ইসরোর চেয়ারম্যান কি শিবন বলেছেন, উৎক্ষেপণের দিনটি যত এগিয়ে আসছে, আমাদের নার্ভাসনেস ও উত্তেজনা ততই বাড়ছে। এই প্রথম এত জটিল একটি কাজে হাত দিয়েছে ইসরো। এক্ষেত্রে খরচ হয়েছে ১ হাজার কোটি টাকার কম। উপগ্রহটিকে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রির মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। ওই ভেহিকেলের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী’। চান্দ্রায়ন-২ তে থাকবে একটি অরবিটার, বিক্রম নামে একটি ল্যান্ডার ও প্রাজ্ঞয়ন নামে একটি রোভার। চন্দ্র অভিযান চলবে পৃথিবীর ১৪ দিন অথবা চাঁদের একদিন ধরে। ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে কম্পন মাপবে। তা সৌরশক্তিতে পরিচালিত। ইসরো প্রধান জানিয়েছেন, ভারতের উপগ্রহ নামবে চাঁদের ৭০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর। এর আগে চাঁদের এত দক্ষিণে কোনও দেশ মহাকাশযান পাঠাতে পারেনি। তাতে থাকবে ১৩ টি যন্ত্র। যা দিয়ে চাঁদের বিভিন্ন খনিজ সম্পর্কে বিশ্লেষণ করা হবে। চন্দ্রপৃষ্ঠের মানচিত্র তৈরি হবে। চাঁদে জলেরও সন্ধান করা হবে। চান্দ্রায়ন-২ উপগ্রহটি পুরোপুরি ভারতে তৈরি হয়েছে। কিন্তু তাতে নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেই যন্ত্রটি ব্যবহার করার জন্য অর্থ দিতে হয়েছে নাসাকে।

```