Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চারে পা, বাকি শুধু পাঁচ নম্বর, চাঁদ থেকে আর মাত্র ১২৪ কিলোমিটার দূরে চন্দ্রযান

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার। সন্ধ্যে ৬টা।  মনিটরে চোখ রেখে অধীর অপেক্ষায় মহাকাশবিজ্ঞানীরা। শুরু হল কাউন্টডাউন। এক..দুই..তিন...৬ টা ১৮ মিনিটে চাঁদের উপবৃত্তাকার তৃতীয় কক্ষপথ ছেড়ে বেরিয়ে গেল চন্দ্রযান ২। ধীরে ধীরে পা বড়াল চতুর্থ কক্ষপথের দিকে

চারে পা, বাকি শুধু পাঁচ নম্বর, চাঁদ থেকে আর মাত্র ১২৪ কিলোমিটার দূরে চন্দ্রযান

শেষ আপডেট: 29 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার। সন্ধ্যে ৬টা।  মনিটরে চোখ রেখে অধীর অপেক্ষায় মহাকাশবিজ্ঞানীরা। শুরু হল কাউন্টডাউন। এক..দুই..তিন...৬ টা ১৮ মিনিটে চাঁদের উপবৃত্তাকার তৃতীয় কক্ষপথ ছেড়ে বেরিয়ে গেল চন্দ্রযান ২। ধীরে ধীরে পা বড়াল চতুর্থ কক্ষপথের দিকে। ইনসারশন সফল! উল্লাস করে উঠলেন মহাকাশবিজ্ঞানীরা। চাঁদ মুলুকের আরও কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান। ফাইনাল অরবিট বা পঞ্চম কক্ষপথে পৌঁছতে সময় লাগবে আর দু’দিন। তার পরেই ইতিহাস গড়বে ভারতের চন্দ্রাভিযান। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, এ দিন সন্ধ্যায় চাঁদের চতুর্থ কক্ষপথের ১২৪*১৬৪ কিলোমিটার পরিধিতে ঢুকে গেছে চন্দ্রযান ২। চাঁদ থেকে তার দূরত্ব আর মাত্র ১২৪ কিলোমিটার। আর বর্তমান অবস্থান থেকে দক্ষিণ মেরুর দূরত্ব প্রায় ১৬৪ কিলোমিটার। চাঁদের মাটিতে পাকাপাকি ভাবে আসর জমাতে তার সময় লাগবে আরও ৯ দিন। ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর ‘ম্যানজিয়াস-সি’ এবং ‘সিম্পেলিয়াস-এন’ ক্রেটারের মাঝের সমতলভূমিতে ধীরে ধীরে পা রাখবে (সফট ল্যান্ডিং) ল্যান্ডার বিক্রম। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, আগামী ৯ দিনের এই ধাক্কাটা বড়ই উদ্বেগের। চন্দ্রপৃষ্ঠে জমিয়ে না বসা অবধি, স্বস্তি নেই ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের। https://twitter.com/isro/status/1167426278862929920 ২০ অগস্ট সকাল সাড়ে ৯টার মধ্যে লিকুইড চেম্বার ইজেক্ট করে লুনার অরবিটে ঢুকে গিয়েছিল চন্দ্রযান। ১৭৩৮ সেকেন্ড লেগেছিল প্রথম কক্ষপথে পা রাখতে। পর দিন, ২১ অগস্ট চাঁদের প্রথম কক্ষপথের পরিধি ছাড়িয়ে  দ্বিতীয় কক্ষপথে ঢুকে পড়ে চন্দ্রযান ২। আজ সকালে পৌঁছল তৃতীয় কক্ষপথে। ৩০ অগস্ট চতুর্থ কক্ষপথ ১৬৪ কিলোমিটারে পৌঁছবে সন্ধে ৬টা নাগাদ। ফাইনাল অরবিট বা পঞ্চম কক্ষপথে পৌঁছবে ১ সেপ্টেম্বর সন্ধা ৭টা নাগাদ। ইসরো সূত্রে আগেই জানানো হয়েছিল, পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে ঘোরার মধ্যে মোট ১৫টি ধাপে শক্তি বাড়ানো হবে। এই ভাবেই ধীরে ধীরে এগিয়ে দেওয়া হবে চাঁদের দিকে। তার পর সব শেষে চাঁদের মাটিতে নামবে বিক্রম ল্যান্ডার। চাঁদের  কক্ষপথের প্রায় ১০০ কিলোমিটার উপরে থাকতেই চন্দ্রযানের পেট থেকে বেরিয়ে আসবে ল্যান্ডার ‘বিক্রম।’ সব ঠিক থাকবে ‘বাহুবলী’ জিএসএলভি মার্ক-৩ রকেট থেকে ল্যান্ডারের ছাড়াছাড়ি হবে আগামী ২ সেপ্টেম্বর।  রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যান্ডার পাক খেতে শুরু করবে চাঁদের কক্ষপথে। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, নামার আগে আরও চার দিন চাঁদকে প্রদক্ষিণ করবে ল্যান্ডার। তার পর ধীরেসুস্থে নামবে চাঁদের দক্ষিণ মেরুতে (৭০ ডিগ্রি অক্ষাংশ) । ইজেক্ট করবে ২৭ কেজি ওজনের ৬ চাকার রোভার ‘প্রজ্ঞান’কে। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-chandrayaan-2-brought-closer-to-the-moon-in-another-burn/

```