Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে প্রধানকে লাথি থাপ্পড় মারলেন মহিলারা! চন্দ্রকোণায় তুলকালাম

সোমবার দুপুরে পঞ্চায়েত অফিসে নিজের ঘরে বসে কাজ করছিলেন। সেই সময়ে আচমকাই ১২-১৩ জন মহিলা তাঁর ঘরে ঢুকে পড়েন। কোনও কিছু বুঝে ওঠার আগেই প্রধানের চুলের মুঠি ধরে গালে থাপ্পড় মারতে থাকেন।

পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে প্রধানকে লাথি থাপ্পড় মারলেন মহিলারা! চন্দ্রকোণায় তুলকালাম

পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে প্রধানকে লাথি থাপ্পড় মারলেন মহিলারা-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 10 June 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে মহিলা প্রধানকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কয়েকজন মহিলার বিরুদ্ধে। কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। এই ঘটনার পিছনে তৃণমূল ব্লক সভাপতির মদত রয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত প্রধান। যদিও দায় অস্বীকার করেছেন ওই ব্লক সভাপতি। গন্ডগোল এড়াতে পঞ্চায়েত দফতরের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের  দখলে রয়েছে। পঞ্চায়েত প্রধান পিঙ্কি দোলই। তাঁর অভিযোগ, সোমবার দুপুরে পঞ্চায়েত অফিসে নিজের ঘরে বসে কাজ করছিলেন। সেই সময়ে আচমকাই ১২-১৩ জন মহিলা তাঁর ঘরে ঢুকে পড়েন। কোনও কিছু বুঝে ওঠার আগেই প্রধানের চুলের মুঠি ধরে গালে থাপ্পড় মারতে থাকেন। এরপরে টেবিলে ফেলে দেন। তারপর ফের চুলের মুঠি ধরে টানতে টানেত তাঁকে ঘরে বাইরে নিয়ে এসে মাটিতে ফেলে লাথি মারতে থাকেন। বাঁচার চেষ্টা করেও মারমুখী মহিলাদের হাতে থেকে নিজেকে ছাড়াতে পারেননি পিঙ্কি। গুরুতরভাবে আহত হন ওই মহিলা পঞ্চায়েত প্রধান। 

এই ঘটনার পিছনে  চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের মদত রয়েছে বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান পিঙ্কি দোলই। আপাতত চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ।

ঘটনায় শোরগোল পড়ে গেছে চন্দ্রকোণায়। স্তম্ভিত গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। ভয়ে তাঁরা মুখ খুলতে নারাজ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত দফতরের বাইরে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।


```