Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁদ-রাত শেষ, সূর্যোদয় হল, বিক্রম-প্রজ্ঞান কি আড়মোড়া ভেঙে জাগবে? বিজ্ঞানীরা বললেন...

দ্য ওয়াল ব্যুরো: দিনের শেষে ঘুমের দেশে চলে গিয়েছিল তারা। কথা ছিল, ভোর হলেই চোখ মেলবে আবার। ২২ সেপ্টেম্বর হল সেই মাহেন্দ্রক্ষণ। ধীরে ধীরে আঁধার কেটে আলো ফোটার কথা সেদিনই। আর তখনই যে ঘুম থেকে ওঠার কথা তাদের। এখনও যে অনেক কাজ বাকি! কিন্তু উঠ

চাঁদ-রাত শেষ, সূর্যোদয় হল, বিক্রম-প্রজ্ঞান কি আড়মোড়া ভেঙে জাগবে? বিজ্ঞানীরা বললেন...

শেষ আপডেট: 21 September 2023 16:29

দ্য ওয়াল ব্যুরো: দিনের শেষে ঘুমের দেশে চলে গিয়েছিল তারা। কথা ছিল, ভোর হলেই চোখ মেলবে আবার। ২২ সেপ্টেম্বর হল সেই মাহেন্দ্রক্ষণ। ধীরে ধীরে আঁধার কেটে আলো ফোটার কথা সেদিনই। আর তখনই যে ঘুম থেকে ওঠার কথা তাদের। এখনও যে অনেক কাজ বাকি! কিন্তু উঠবে কি (Vikram Praggan)?

গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল ভারতের চন্দ্রযান ৩ (Chandrayan 3)। তারপরেই ল্যান্ডার বিক্রমের থেকে আলাদা হয়ে গুটিগুটি পায়ে হাঁটতে শুরু করেছিল রোভার প্রজ্ঞান। ছোট্ট ছোট্ট পায়ে ১০০ মিটার হেঁটে ফেলেছিল সে, চাঁদের বুকে সেলফিও তুলে পাঠিয়েছিল ইসরোর বিজ্ঞানীদের কাছে। সঙ্গে চন্দ্রপৃষ্ঠে গবেষণালব্ধ ফল তো পাঠিয়েছিল বটেই। কিন্তু দিন দশেক যেতে না যেতেই বিজ্ঞানীরা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন বিক্রম-প্রজ্ঞানকে।

আসলে চাঁদের বুকে তখন রাত নামছিল। সেই সময় গবেষণা করা যাবে না। কাজ করবে না সৌর প্যানেলও। তাই ল্যান্ডার এবং রোভার দুটি যন্ত্রকেই পুরোপুরি চার্জ দিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। কিন্তু ২২ তারিখ চন্দ্রপৃষ্ঠে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ঘুম ভেঙে সক্রিয় হওয়ার কথা ছিল তাদের। ইসরোর বিজ্ঞানীরা আশাবাদী ছিলেন এ ব্যাপারে, তাঁরা জানিয়েছিলেন, বিক্রম-প্রজ্ঞান সক্রিয় হলেই কাজ করা শুরু করবে সোলার প্যানেল। ফলে সৌরশক্তিতে বলীয়ান হয়ে ফের কাজ শুরু করতে পারবে তারা।

তবে একই সঙ্গে ইসরো জানিয়েছিল, চাঁদের বুকে চন্দ্রযানের ঘুম আবার ভাঙবে কিনা, তা নিয়ে ১০০ শতাংশ নিশ্চয়তা নেই। ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠে গবেষণা শেষ করে ফেলেছে চন্দ্রযান, অর্থাৎ ভারতের চন্দ্রাভিযান (India moon mission) এমনিতেই সফল। তারপর যদি বিক্রম-প্রজ্ঞান (vikram praggan) সক্রিয় হতে পারে, তাহলে তা হবে উপরি পাওনা। তারা জাগছে কিনা তা যাতে বোঝা যায়, তার জন্য ঘুমোতে পাঠানোর আগে বিক্রমের রিসিভার অন রাখা হয়েছিল। কিন্তু ল্যান্ডার এবং রোভারের ঘুম না ভাঙলে চাঁদের বুকে ভারতের দূত হয়েই তারা থেকে যাবে অনন্তকাল।

ইতিমধ্যেই চাঁদে ভোর হয়েছে, আলো ফুটতে শুরু করেছে। কিন্তু বিক্রম-প্রজ্ঞানের ঘুম ভাঙা নিয়ে সন্ধিহান বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, চাঁদের বুকে রাত নামলে তাপমাত্রা কখনও কখনও হিমাঙ্কের ২০০ ডিগ্রি সেলসিয়াস কিংবা আরও নীচে নেমে যায়। সেই ভয়ঙ্কর ঠান্ডায় কোনও যন্ত্রের সক্রিয় থাকার কথা নয়। তবে আশা ছাড়ছেন না ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। আপাতত বিষয়টি বোঝার জন্য আরও কিছুক্ষণ সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা।

নদীতে জাল ফেলতেই উঠল মদের বোতল! সেই মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন পাঁচ বন্ধু


```