Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অভিনেতা চন্দন সেনের মৃত্যু গুজব সোশ্যাল মিডিয়ায়! 'দেখা হবে মিছিলে', ভিডিও বার্তা অভিনেতার

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে হঠাৎ করেই অভিনেতা চন্দন সেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল ফেসবুক জুড়ে। তার কিছুক্ষণের মধ্যেই ভিডিও বার্তা দিয়ে অভিনেতা জানালেন, তিনি একদম ঠিক আছেন। শুধু তাই নয়, রসিকতা করে ভিডিওবার্তায় চন্দন সেন বলেন, "যিনি আমার মৃত্

অভিনেতা চন্দন সেনের মৃত্যু গুজব সোশ্যাল মিডিয়ায়! 'দেখা হবে মিছিলে', ভিডিও বার্তা অভিনেতার

শেষ আপডেট: 11 August 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে হঠাৎ করেই অভিনেতা চন্দন সেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল ফেসবুক জুড়ে। তার কিছুক্ষণের মধ্যেই ভিডিও বার্তা দিয়ে অভিনেতা জানালেন, তিনি একদম ঠিক আছেন। শুধু তাই নয়, রসিকতা করে ভিডিওবার্তায় চন্দন সেন বলেন, "যিনি আমার মৃত্যুর খবর রটিয়েছেন, তাঁকে প্রেতপুরীতে স্বাগত!" অভিনেতা চন্দন সেন দীর্ঘদিন ধরেই ক্যানসার আক্রান্ত। তবে তার মধ্যেই কাজ তো বটেই বহু রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে নিয়মিত দেখা যায়। বাম শিবিরে এখনও যে কয়েকজন অভিনেতা, বুদ্ধিজীবীদের দেখা যায়, তাঁদের মধ্যে চন্দন সেন প্রথম সারির মুখ। সোমবার রাতে সংক্ষিপ্ত ভিডিওবার্তায় চন্দন সেন বলেন, "নমস্কার আমি চন্দন সেন বলছি। কিছুক্ষণ আগে আমার মৃত্যু সংবাদ পাওয়া গেছে। যিনি করেছেন তিনি রাত্তিরের ঘুমটার বারোটা বাজিয়ে খুব একটা ভাল কিছু করেননি। আবার দেখা হবে রাস্তায়, মিছিলে বা কোথাও একটা।" এই বার্তা পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়ে যায় চন্দন সেনকে নিয়ে গুজব দূর করতে। কিন্তু এই গুজব রটল কী করে?

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র একটি পোস্ট করেন ফেসবুকে। তাতে জনৈক 'চন্দনদা'কে শ্রদ্ধা জানান যুব নেতা। প্রসঙ্গত এই চন্দনবাবু দীর্ঘ সময় ধরে ডিওয়াইএফআইয়ের মুখপত্র 'যুবশক্তি' পত্রিকার দফতর সামলাতেন। গত বছর ১০ অগস্ট তিনি প্রয়াত হন। মৃত্যু দিনে তাঁকে শ্রদ্ধা জানান সায়নদীপ। ছবিও ছিল 'যুবশক্তি'র চন্দনবাবুরই। কিন্তু না বুঝেই বহু মানুষ হাহুতাশ শুরু করে দেন। 'এ বাবা কখন হল' , 'ইসস মেনে নেওয়া যাচ্ছে না' গোছের কমেন্টে ছেয়ে যায় সিপিএমের যুব নেতার পোস্ট। কিন্তু কে কাকে বোঝায়! রটে যায় অভিনেতা চন্দনের মৃত্যু সংবাদ। রাতেই অবশ্য তা থেমে যায়। দেখুন কী বলেছেন চন্দন সেন। https://www.facebook.com/95bengal/videos/966261150488347/

```