Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালকে পাল্টা, হাইকোর্টের দ্বারস্থ ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত ৫১ জুনিয়র চিকিৎসক

আগামী ১৮ অক্টোবর মামলার শুনানি রয়েছে। 

হাসপাতালকে পাল্টা, হাইকোর্টের দ্বারস্থ ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত ৫১ জুনিয়র চিকিৎসক

ফাইল ছবি

শেষ আপডেট: 14 October 2024 13:09

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজি কর থেকে সাসপেন্ড হওয়া ৫১ জুনিয়র চিকিৎসক। এদের সবাইয়ের বিরুদ্ধে ‘থ্রেট কালচারে’ জড়িত থাকার অভিযোগ রয়েছে। তালিকায় রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়ের ঘনিষ্ঠও।

সোমবার মামলা দায়ের করতে চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি সেন তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বলে খবর। আগামী ১৮ অক্টোবর মামলার শুনানি রয়েছে। 

আরজি কর হাসপাতালে 'থ্রেট কালচার' চালানোর অভিযোগ ওঠার পর ৫১ জনকে চিহ্নিত করা হয়েছিল। পরে তাঁদের বহিষ্কার করে রাজ্য স্বাস্থ্য দফতর। অভিযোগ, এদের সবার বিরুদ্ধে ভয় দেখানো, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার মতো একাধিক অভিযোগ ছিল। পাশাপাশি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস সহ ৩ চিকিৎসকের বিরুদ্ধেও মামলা রুজু করে কলকাতা পুলিশ। 

এর আগে সাংবাদিক বৈঠক করে সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকরা দাবি করেন, প্রকৃত তথ্য এবং প্রমাণ লোপাট করিয়ে দিয়ে তাঁদেরকে ফাঁসানো হয়েছে। এখন তাঁরাই আন্দোলনের কথা বলছেন। কিন্তু আমরা যাঁরা সত্যিকারে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, তাঁদের মত মানুষকে কাজ করতে দেওয়া হচ্ছে না।

বউবাজার থানা সূত্রে খবর, শুধু কলকাতা মেডিক্যাল কলেজ থেকেই অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং রণজিৎ সাহার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের ৪৬টি অভিযোগ মিলেছে। প্রত্যেকের বিরুদ্ধেই বয়েজ হস্টেলে ইন্টার্ন চিকিৎসকদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে।


```