Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

টানা রিকশা চেপে চোর এল ন্যাশনাল মেডিক্যালে, চেয়ার চুরি করে উধাও

দ্য ওয়াল ব্যুরো: ঘটনার বিবরণ দিতে গিয়েই তাজ্জব হয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চোর কিনা টানা রিকশা চেপে এসে চেয়ার চুরি করে পালাল। সাত সকালে সকলের নাকের ডগা দিয়ে চুরি হয়ে গেল তাও কেউ বুঝতে পারল না। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে পার্ক সার্কাসে

টানা রিকশা চেপে চোর এল ন্যাশনাল মেডিক্যালে, চেয়ার চুরি করে উধাও

শেষ আপডেট: 12 April 2023 04:32

দ্য ওয়াল ব্যুরো: ঘটনার বিবরণ দিতে গিয়েই তাজ্জব হয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চোর কিনা টানা রিকশা চেপে এসে চেয়ার চুরি করে পালাল। সাত সকালে সকলের নাকের ডগা দিয়ে চুরি হয়ে গেল তাও কেউ বুঝতে পারল না। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে (National Medical College)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, মঙ্গলবার সকালে একটি টানা রিকশা চেপে দু'জন আসে হাসপাতালে। চালক ও আর একজন ঢোকে এমআরআই ও ডিজিট্যাল এক্স রে সেন্টারে। একে একে ছ’খানা চেয়ার বের করে রিকশায় তোলে। তারপর চম্পট দেয়। গোটা ঘটনাটা সকালে অনেকের চোখের সামনেই হয়। কিন্তু চোর এমন সকলের সামনে নিয়ে চেয়ার চুরি করে নিয়ে যাবে তা ভাবতেও পারেনি কেউ। তাই বাধাও দেওয়া হয়নি। পরে দেখা যায়, ছ'খানা চেয়ারই চুরি হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত একবছর ধরে চোরদের একটা গ্যাং হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে চিকিৎসার সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্র চুরি করছে। কম করেও ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে দাবি।

৩০ লক্ষের ঋণের বোঝা, সুদর্শন ইঞ্জিনিয়ার যেই গঙ্গায় ঝাঁপাতে যাবেন, অবাক কাণ্ড ঘটে গেল

এসি মেশিনের কপারের পাইপ থেকে চক্ষু, স্ত্রীরোগ, প্রসূতি, চেস্ট বা ইএনটি বিভাগের মূল অপারেশন থিয়েটার থেকে চিকিৎসার সরঞ্জাম চুরি হয়েছে। এদিনের চুরির ঘটনা পুলিশের সিসিটিভিতেও ধরা পড়েছে।

হাসপাতালের এক কর্তা বলেছেন, বহুবার পুলিশে অভিযোগ করে লাভ হয়নি। চোরেরা ধরা পড়েনি। এখন তো রিকশা চেপে এসে সকলের সামনে দিয়েই চুরি করে নিয়ে যাচ্ছে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ শুধু নয় আর আহমেদ ডেন্টাল কলেজ, মেডিক্যাল কলেজ এবং এনআরএস থেকেও চুরির অভিযোগ আসছে বলে জানা গেছে।


```