Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিচারপতির নির্দেশে চতুর্থীর ভিড় ঠেলে সিবিআই দফতরে প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান গৌতম

৬টার আগেই সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন গৌতমবাবু। এদিন বিকেল ৫টা ১০ মিনিটে গম্ভীর মুখে পর্ষদের অফিস থেকে বেরোন তিনি।

বিচারপতির নির্দেশে চতুর্থীর ভিড় ঠেলে সিবিআই দফতরে প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান গৌতম

শেষ আপডেট: 18 October 2023 19:27

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক স্কুলে নিয়োগ মামলায় পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালের বিরুদ্ধে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুরে নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন, সন্ধে ৬টার মধ্যে পৌঁছে যেতে হবে নিজাম প্যালেসে সিবিআই দফতরে। তদন্তে সহযোগিতা না করলে তাঁকে হেফাজতে নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছিল।

দেখা গেল, ৬টার আগেই সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন গৌতমবাবু। এদিন বিকেল ৫টা ১০ মিনিটে গম্ভীর মুখে পর্ষদের অফিস থেকে বেরোন তিনি। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তার পর ৬টা বাজার ৫ মিনিট আগেই পৌঁছে যান নিজাম প্যালেসে।

তৃতীয়া থেকে কলকাতায় পুরোদস্তুর উৎসবের পরিবেশ। রাস্তায় গাড়ির গতি শ্লথ হয়ে এসেছে। এদিন গৌতম পাল যখন পর্ষদের অফিস থেকে বেরিয়েছেন ততক্ষণে মণ্ডপে সন্ধের আলো জ্বলে উঠছে। মধ্য কলকাতার রাস্তায় বিক্ষিপ্ত ভাবে যানজট তৈরি হয়ে গিয়েছে।

ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআইকে এদিন আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতে পেশ করা সিবিআইয়ের ওই রিপোর্টে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে খবর। তাতে বলা হয়েছে, এস বসু রায় এণ্ড কোম্পানি এমনভাবে ওএমআর শিট তৈরি করেছিল যাতে প্রার্থীর নাম, রোল নম্বর কোনও কিছু স্পষ্ট বোঝা না যায়। এমনকী পর্ষদের কাছে ওএমআর শিট সংক্রান্ত তথ্য চাওয়া হলেও তাঁরা নতুন প্রিন্ট করা কপিকেই ডিজিটাইজ ডাটা হিসাবে চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ।

বিচারপতি এদিন বলেন, সিবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য দুর্নীতিতে যুক্ত ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বর্তমান বোর্ড মেম্বাররা এস বসু রায় এণ্ড কোম্পানিকেই ওএমআর শিট তৈরির দায়িত্ব দিয়েছে। তাই তাঁদের জিজ্ঞসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি। বিচারপতি এও জানিয়েছেন, সিবিআই মনে করলে সেক্রেটারিকেও জিজ্ঞাসাবাদ করতে পারে।


```