Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহুয়া অভব্য আচরণ করেছেন, সরব এথিক্স কমিটির চেয়ারম্যানও, এরপর কী

মহুয়া এবং এথিক্স কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বিজয় সোনকরকে নিয়ে আরও একটি বিষয়ে চর্চা শুরু হয়েছে। বৃহস্পতিবার দু’জনেই সংবাদমাধ্যমে মুখ খোলেন। তাতে সংসদীয় রীতি ভঙ্গ হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। সংসদীয় কমিটির কাজকর্ম সম্পূর্ণ গোপনীয় এবং লিখিত রিপোর্ট পেশ না করা পর্যন্ত কারও মুখ না খোলাই রীতি।

মহুয়া অভব্য আচরণ করেছেন, সরব এথিক্স কমিটির চেয়ারম্যানও, এরপর কী

শেষ আপডেট: 2 November 2023 20:58

দ্য ওয়াল ব্যুরো: মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা সরব হবেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিজয় সোনকরও। বৃহস্পতিবার বিকালে তিনিও মিডিয়ার সামনে মুখ খোলেন। বলেন, তৃণমূল সাংসদ কমিটির সামনে অভব্য আচরণ করেছেন। আরও প্রশ্ন এড়াতেই তিনি ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার দুপুরে কমিটির মুখোমুখি হওয়ার কিছু সময় পর ওয়াকআউট করেন মহুয়া। তাঁর সঙ্গে কমিটির সদস্য বেশ কয়েকজন বিরোধী সাংসদও বেরিয়ে আসেন। মহুয়া অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নোংরা প্রশ্ন করা হয়েছে, তাই বেরিয়ে এসেছেন। তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদের কথায়, ‘মহুয়া রাতে কার সঙ্গে কথা বলতেন, কোন হোটেলে ছিলেন, সেই প্রশ্ন করা হচ্ছিল তাঁকে। এথিক্স কমিটিতে সব অনৈতিক প্রশ্ন।’

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ নিয়ে তদন্তে নিয়োজিত এথিক্স কমিটি মহুয়াকে বৃহস্পতিবার তলব করেছিল। তদন্তের মুখোমুখি হলেও তৃণমূল সাংসদ আগেই জানিয়ে দেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার এক্তিয়ার নেই কমিটির। 

মহুয়ার সঙ্গে একাধিক বিরোধী সাংসদও আজকের শুনানি বয়কট করেন। তাঁদের অন্যতম বিএসপি সাংসদ দানিশ আলি যিনি লোকসভার স্পিকারের কাছে বিজেপির এক সাংসদের বিরুদ্ধে তাঁকে উদ্দেশ্য করে বিদ্বেষমূলক কথা বলার অভিযোগ করেছেন। 

এদিকে, মহুয়া এবং বিরোধী সাংসদেরা শুনানি বয়কট করায় এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কারও কারও মতে, কমিটি ফের তলব করতে পারে তৃণমূল সাংসদকে। তিনি কমিটিকে বয়কট করলে চেয়ারম্যান স্পিকারের কাছে গোয়েন্দা তদন্তের সুপারিশ করে রিপোর্ট পেশ করতে পারেন। এমনিতেই মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তাঁর বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের করায়। লোকপাল অভিযোগ নিয়ে প্রাথমিক অনুসন্ধানের পর প্রয়োজনে কোনও গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দিতে পারে। 

মহুয়া এবং এথিক্স কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বিজয় সোনকরকে নিয়ে আরও একটি বিষয়ে চর্চা শুরু হয়েছে। বৃহস্পতিবার দু’জনেই সংবাদমাধ্যমে মুখ খোলেন। তাতে সংসদীয় রীতি ভঙ্গ হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। সংসদীয় কমিটির কাজকর্ম সম্পূর্ণ গোপনীয় এবং লিখিত রিপোর্ট পেশ না করা পর্যন্ত কারও মুখ না খোলাই রীতি।


```