Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঙ্কি পক্স নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার চিঠি দিয়ে রাজ্য (State) এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মাঙ্কি পক্সের (Monkey pox) বিষয়ে সাবধান করল কেন্দ্র (centre)। এই বিষয়ে কী কী পদক্ষেপ নিতে হবে, তা চিঠিতে জানিয়েছে কেন্দ্র। ভারতে এখনও পর্যন্ত মাঙ্কি পক্সে

মাঙ্কি পক্স নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি কেন্দ্রের

শেষ আপডেট: 14 July 2022 13:16

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার চিঠি দিয়ে রাজ্য (State) এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মাঙ্কি পক্সের (Monkey pox) বিষয়ে সাবধান করল কেন্দ্র (centre)। এই বিষয়ে কী কী পদক্ষেপ নিতে হবে, তা চিঠিতে জানিয়েছে কেন্দ্র।

ভারতে এখনও পর্যন্ত মাঙ্কি পক্সের কোনও ঘটনা ধরা পড়েনি। তবে কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফেরেন কেরলের এক বাসিন্দা। তাঁর শরীরে মাঙ্কি পক্সের কিছু উপসর্গ দেখা যায়। তাঁর শরীর থেকে নমুনা নিয়ে পুণের একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

https://twitter.com/ANI/status/1547530308291276800

গত ৩১ মে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে কীভাবে এই ছোঁয়াচে অসুখটি সামলাতে হবে, সেই বিষয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল। নতুন চিঠিতে সেই বিষয়েই আরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। হেলথ সেক্রেটারি রাজেশ ভূষণ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কয়েকটি ব্যাপারে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেছেন। বিভিন্ন জায়গায় ঢোকার মুখে স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে। অসুখের বিষয়ে নজরদারির জন্য বিশেষ দল গঠন করার কথা বলা হয়েছে। হাসপাতাল এবং অন্যত্র কর্মরত চিকিৎসকদের মাঙ্কি পক্সের উপসর্গের বিষয়ে ওয়াকিবহাল থাকার কথাও বলা হয়েছে। বিভিন্ন প্রবেশদ্বার এবং গোষ্ঠীর মধ্যে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়াতে বলা হয়েছে।

হনুমানের মধ্যেই প্রথম এই অসুখটি দেখা গিয়েছিল। পরে তা মানুষের মধ্যেও ছড়িয়ে পরে। এটি অত্যন্ত ছোঁয়াচে একটি অসুখ। মধ্যে এবং পশ্চিম আফ্রিকাতেই মূলত এই অসুখ দেখা গেলেও বর্তমানে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই অসুখ।


```