Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটগণনার সময় অশান্তি হতে পারে, সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, ‘জনগণের ভোট’ চুরির চেষ্টা হলে বিহারে রক্তপাত হবে। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেছেন, ঢিলটি ছুঁড়লে পাটকেলটি খেতে হবে। এই পরিস্থিতিতে অশান্তির আশঙ্কায় কেন্দ্রীয় স্

ভোটগণনার সময় অশান্তি হতে পারে, সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট: 22 May 2019 13:12

দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, ‘জনগণের ভোট’ চুরির চেষ্টা হলে বিহারে রক্তপাত হবে। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেছেন, ঢিলটি ছুঁড়লে পাটকেলটি খেতে হবে। এই পরিস্থিতিতে অশান্তির আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশ জুড়ে সতর্কতা জারি করল। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোট গণনার সময় দেশের নানা প্রান্তে গোলমাল হতে পারে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে কারও নাম না করে বলা হয়েছে, নানা মহল থেকে এমন বিবৃতি দেওয়া হচ্ছে যাতে হিংসা ছড়াতে পারে। ভোটগণনা বিঘ্নিত হতে পারে। সাধারণত ভোটগণনার আগে কেন্দ্রীয় সরকার এই ধরনের সতর্কতা জারি করে না। কিন্তু এবার ভোটের পরে ইভিএম নিয়ে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদের সমালোচনা থেকে রেহাই পায়নি নির্বাচন কমিশনও। গত কয়েক দিনে সোশ্যাল মিডিয়ায় এমন কয়েকটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে, যাতে দেখা যায়, গাড়িতে ভোটযন্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। বিরোধীদের অভিযোগ, ইভিএম বিকৃত করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, ওই যন্ত্রগুলিতে ভোট নেওয়া হয়নি। বাড়তি কয়েকটি ইভিএম ভোটকেন্দ্রে রাখা হয়েছিল। সেগুলিই গাড়িতে নিয়ে যেতে দেখা গিয়েছে।

```