Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাইভেটে ভ্যাকসিন নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ মিলতে পারে চার সপ্তাহেই

দ্য ওয়াল ব্যুরো: কোভিশিল্ডের (Covishield) দুটি ডোজের মধ্যেকার দূরত্ব কমানো হতে পারে। সরকারিভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগে যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। সূত্রের খবর, প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে ভ্যাকসিন নিলে দ্

প্রাইভেটে ভ্যাকসিন নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ মিলতে পারে চার সপ্তাহেই

শেষ আপডেট: 23 September 2021 06:28

দ্য ওয়াল ব্যুরো: কোভিশিল্ডের (Covishield) দুটি ডোজের মধ্যেকার দূরত্ব কমানো হতে পারে। সরকারিভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগে যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। সূত্রের খবর, প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে ভ্যাকসিন নিলে দ্বিতীয় ডোজ নির্দিষ্ট সময়ের অনেক আগেই নিয়ে ফেলা যাবে। চাইলে প্রথম ডোজের চার সপ্তাহের মধ্যে পরের ডোজ নিতে পারবেন গ্রহীতারা। আর এখন কোভিশিল্ডের দুই ডোজের মধ্যে দূরত্ব সাধারণত ১২ থেকে ১৬ সপ্তাহ। সদ্যোজাত শিশুর গলায় পা দিয়ে খুন করল কিশোরী মা, ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে এই দীর্ঘ অপেক্ষাতে অনেকেই নানা সমস্যায় পড়েন। বাইরে কোথাও যাওয়ার থাকলে বা জরুরি কিছু কাজ থাকলে এই অপেক্ষা করা সম্ভব নয়। আর সব জায়গাতেই দুটি ভ্যাকসিন ডোজের সার্টিফিকেট অথবা কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট। গত মে মাসে ভ্যাকসিনের মধ্যেকার এই দূরত্ব দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। দেশের সকলে যাতে অন্তত একটি করে ডোজ যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যান সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তবে ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট হাসপাতাল থেকে যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের জন্য এই সুবিধা দেওয়া হতে পারে শিগগিরই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```