Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিড়ি সিগারেটের দাম বাড়ছে? আরও কর চাপানোর কথা ভাবছে কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: সিগারেট (cigarette), বিড়ি ও অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম কি আরও বাড়বে? সম্প্রতি তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল। তামাকজাত দ্রব্যের উপর আরও কর চাপাতে পারে কেন্দ্র সরকার। সূত্রের খবর, কর নীতি স্থির করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা

বিড়ি সিগারেটের দাম বাড়ছে? আরও কর চাপানোর কথা ভাবছে কেন্দ্র

শেষ আপডেট: 20 October 2021 02:59

দ্য ওয়াল ব্যুরো: সিগারেট (cigarette), বিড়ি ও অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম কি আরও বাড়বে? সম্প্রতি তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল। তামাকজাত দ্রব্যের উপর আরও কর চাপাতে পারে কেন্দ্র সরকার। সূত্রের খবর, কর নীতি স্থির করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এনসিবি কর্তার স্ত্রী বলিউডে ব্যর্থ, তাই আরিয়ানকে হেনস্থা! বড় অভিযোগ শিবসেনার ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ করা হবে, তাতেই সিগারেট বিড়ির উপর কর বাড়িয়ে দেওয়া হতে পারে। কর বৃদ্ধি নিয়ে সুপারিশ করবে কেন্দ্রের এই বিশেষজ্ঞ কমিটি। তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই এর উপর কর চাপানো হয়ে থাকে ভালভাবেই। ২৮ শতাংশ জিএসটি ছাড়াও বাড়তি সেস চাপানো হয় তামাকজাত দ্রব্যের উপর। এভাবে কর চাপিয়ে দাম বাড়িয়ে দেওয়া হলেও কিন্তু সিগারেট বিড়ি কেনা কমছে না। দাম দিয়েই তামাকজাত দ্রব্য কিনছেন মানুষ। কেন্দ্র সূত্রের খবর, ভারতে তামাকজাত দ্রব্যের উপর যা কর চাপানো হয় তা আন্তর্জাতিক মানের তুলনায় যথেষ্ট কম। বিদেশের বাজারে আরও বেশি কর চাপানো হয়ে থাকে এই সমস্ত পণ্যের উপর। অন্তত ৭৫ শতাংশ কর চাপানোর সুপারিশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কিন্তু তত কর এখনও চাপানো হয়নি। তাই তামাকজাত দ্রব্যের কেনাবেচাতেও লাগাম লাগেনি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```