Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টনক নড়ল অবশেষে! কুস্তিগিরদের সঙ্গে কথা বলতে চাইলেন মোদীর ক্রীড়ামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: এতদিন কোনও কথাই যেন কানে যাচ্ছিল না কেন্দ্রেয় সরকারের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও ছিল যারপরনাই নির্লিপ্ত, ভাবলেশহীন। অবশেষে যেন টনক নড়ল। আন্দোলনরত কুস্তিগিরদের (wrestlers protest) সঙ্গে কথা বলতে চেয়ে মঙ্গলবার বেশি রাতে

টনক নড়ল অবশেষে! কুস্তিগিরদের সঙ্গে কথা বলতে চাইলেন মোদীর ক্রীড়ামন্ত্রী

শেষ আপডেট: 7 June 2023 02:24

দ্য ওয়াল ব্যুরো: এতদিন কোনও কথাই যেন কানে যাচ্ছিল না কেন্দ্রেয় সরকারের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও ছিল যারপরনাই নির্লিপ্ত, ভাবলেশহীন। অবশেষে যেন টনক নড়ল। আন্দোলনরত কুস্তিগিরদের (wrestlers protest) সঙ্গে কথা বলতে চেয়ে মঙ্গলবার বেশি রাতে টুইট করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগ তাঁর টুইটে লিখেছেন, ‘সরকার কুস্তিগিরদের সঙ্গে তাঁদের ইস্যু নিয়ে আলোচনা চায়। আমি তাঁদের অনুরোধ করছি আলোচনায় বসার জন্য।’ কুস্তিগিরদের দাবি মূলত দু’টি। এক, ব্রিজভূষণ সিংকে সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের মাথা থেকে সরাতে হবে। দুই, তাঁকে গ্রেফতার করে শাস্তি সুনিশ্চিত করতে হবে।

https://twitter.com/ianuragthakur/status/1666162525019443200

ব্রিজভূষণ বিজেপির সাংসদও বটে। ফলে কেন্দ্রীয় সরকারের হীরন্ময় নীরবতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল, বিজেপির লোক বলেই কি ‘বেটি বাঁচাও’য়ে নজর দিচ্ছে না দিল্লি? এরমধ্যে নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন কুস্তিগিরদের পুলিশের লাঠিপেটা ও গ্রেফতারি আগুনে ঘি ঢালে। কৃষক সংগঠনগুলিও এ নিয়ে ময়দানে নেমে পড়েছে।

শনিবার বেশি রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন কুস্তিগিররা। তারপর নর্দান রেলের চাকরিতে সাক্ষী মালিকের যোগ দেওয়ার ঘটনা সন্দেহের উদ্রেক করেছিল। অনেকে মনে করেছিলেন, আন্দোলন বোধহয় থেমে যাবে। তারমধ্যেই দেখা যায়, যে নাবালিকা কুস্তিগির ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিল, সে তা প্রত্যাহার করে নিয়েছে।

 এ হেন পরিস্থিতিতে মঙ্গলবার অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া সংবাদমাধ্যমে বলেন, ‘আমিত শাহের সঙ্গে আমাদের কোনও সেটিং হয়নি। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ তারপরেই দেখা গেল টুইট করে সুর নরম করে আলোচনায় বসার আহ্বান জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। এখন দেখার বজরং, সাক্ষী, ভিনেশ ফোগাটরা কী করেন।

অমিত শাহের সঙ্গে কোনও সেটিং করিনি, আন্দোলন চলবেই, সাফ কথা বজরংয়ের


```