
শেষ আপডেট: 20 April 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: দেশে ক্রমশ যেন বাড়ছে পথকুকুরের হামলা (Stray Dog Attack)। কয়েকদিন আগে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের রংপুরি হিল এলাকায় একদল পথকুকুর আঁচড়-কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় এক কিশোরকে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মার্চ মাসে ওই এলাকাতেই দুই ভাইকে ছিঁড়ে-কামড়ে মেরে ফেলেছিল কুকুরে। এলাকাবাসীর অভিযোগ, পথকুকুরদের আক্রমণ ঠেকাতে কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না দিল্লি পুরসভা।
রাস্তার কুকুর থেকে সাবধান! আঁচড়-কামড়ে জখম কিশোর, অন্য দুই ভাই কুকুরের হামলায় মারা যায় সেখানেই
তবে শুধু দিল্লির ঘটনা নয়, গত কয়েক মাসে সংবাদমাধ্যমে বারবারই জায়গা করে নিয়েছে একাধিক হামলায় আহত ও মৃত হওয়ার ঘটনা। পশুপ্রেমীরা বারবারই সরব হয়েছেন পথকুকুরের নিরাপত্তার অধিকার নিয়ে, তা প্রয়োজনীয়ও বটে, তবে পথেঘাটের এই সব কুকুর কোনও কারণে খেপে গিয়ে মানুষের উপর চড়াও হলে, যা বারবারই হচ্ছে, তখন এইসব সংগঠন কোনও দায়িত্ব নেয় না।
তবে এ কথা ঠিক, পথের কুকুরের এই হিংস্রতা তার সহজাত নয়। সামান্য একটা বিস্কুট পেলে বা মাথায় হাত বুলিয়ে একটু আদর করলে পথের কুকুর পায়ে এসে গড়াগড়ি খায়, এমনটাই সাধারণত চেনা দৃশ্য। কিন্তু তার পরেও পথকুকুরের ক্রমাগত মানুষের উপর আক্রমণ প্রসঙ্গে অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা।
তৃতীয়ত, সুপ্রিম কোর্ট ২০০১ সালে পুরসভাগুলিকে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছে। কিন্তু উপযুক্ত পরিকাঠামো অর্থাৎ পশু চিকিৎসক, প্যারামেডিক সেন্টারের অভাবে পথকুকুরের নিয়ন্ত্রণ কর্মসূচি বারবার ব্যাহত হচ্ছে। এমনকী পশুপ্রেমীদের একাংশের অভিযোগ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পথকুকুরের যত্নআত্তি সংক্রান্ত নানারকম কাজ করে। কিন্তু পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে তাদের কোনওভাবেই কাজে লাগায় না পুরসভা।
খুবলানো মুখ, নেই ডান হাত! কুকুরের আক্রমণে মর্মান্তিক মৃত্যু ১১ বছরের ছেলের
তাই পথকুকুরের দাপটে রাশ টানতে পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে এবার নয়া নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, শুধুমাত্র অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড স্বীকৃত সংস্থাই রাস্তার কুকুরদের জন্মহার নিয়ন্ত্রণ এবং টিকা ও নির্বীজকরণ কর্মসূচিতে অংশ নিতে পারবে।
সম্প্রতি এ প্রসঙ্গে নতুন নিয়ম জারি করেছে নরেন্দ্র মোদী সরকারও। নতুন নিয়মে, অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুলস ২০২৩, অনুযায়ী দেশের সমস্ত পুরসভা, পঞ্চায়েত মৎস্য, ডেয়ারি ও পশুপালন মন্ত্রকের সঙ্গে যৌথভাবে পশুর জন্মহার ও অ্যান্টি র্যাবিজ কর্মসূচি রূপায়ণ করবে। এছাড়া রাস্তার কুকুরের সঙ্গে মানুষের সংঘাত কীভাবে এড়ানো যায় সে বিষয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড বনাম পিপল ফর এলিমিনেশন অফ স্ট্রে ট্রাবলস মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুলস ২০২৩ তৈরি করা হয়েছে বলে কেন্দ্রের বক্তব্য।
তীব্র তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টির সম্ভাবনা যত এগিয়ে আসছে, ততই যেন জ্বলেপুড়ে যাচ্ছে বাংলা